Wednesday, January 23, 2008

নেরুদা এবং এলিয়ট

নেরুদা এবং এলিয়ট

পাবলো নেরুদা’র মেমোয়ার্স থেকে


কবিতা

আর কত চিত্রকলা . . . পৃথিবীতে আর ঘর কোথায় . . . এবার তো ঘরের বাইরে টাঙাতে হবে . . . আর কত বই . . . আর কত পড়বো . . . কে পারে এত পড়তে? . . . যদি এগুলি খাদ্যবস্তু হতো তা হলে স্যালাড সহযোগে খাওয়া যেত। বইয়ের বন্যায় পৃথিবীটা ডুবে যেতে বসেছে . . . রেভের্দি বললেন: “পোস্ট অফিসে বলে দিয়েছি আর যেন চিঠি বিলি না করে। চিঠির পাহাড়, চিঠি জমে-জমে দেওয়াল পর্যন্ত উঠেছে। এবার বোধহয় ছাদসুদ্ধ ভেঙ্গে পড়বে মাথায় . . .” এলিয়টকে সবাই চেনে . . . বিখ্যাত পন্ডিত, নাট্যকার ও সমালোচক হবার আগে তিনি আমার কবিতা পড়তেন. . . স্বার্থপরের মতোই প্রতিবাদ করতে করতে পালিয়ে গিয়েছিলাম সেদিন. . . এলিয়ট নিজেই পড়ে শোনবার চেষ্টা করলেন। বললাম: “না, না, পড়বেন না, কবিতা পড়বেন না আপনি!” . . . আমি স্নানঘরে পালিয়ে গিয়ে দরজা বন্ধ করে বসে রইলাম, কিন্তু বন্ধ-দরজার ওপার থেকে এলিয়ট তাঁর কবিতা পড়ে শোনাতে লাগলেন. . . আমি বিষন্ন বোধ করলাম . . . স্কটিশ-কবি ফ্রেজার সেখানে উপস্থিত ছিলেন, তিনি আমার উপর রেগে চিৎকার করে বললেন: “কেন তুমি এলিয়টের সঙ্গে এমন ব্যবহার করছে?” . . . উত্তর দিলাম: “আমি পাঠকহারা হতে চাই না, অনেকদিন ধরে অনেক চেষ্টায় আমার পাঠককুল গড়ে তুলেছি, তাঁদের আমি হারাতে চাই না - আমার কবিতার পাঠকরা আমার কোন্ কবিতার কোথায় কতটুকু কুন্ঞনরেখা আছে তা পর্যন্ত সহজেই বলে দিতে পারেন. . . এলিয়টের প্রতিভা বহুমুখী . . . তিনি লিখতে পারেন . . . আঁকতে পারেন এবং সমালোচনা করতেও দক্ষ . . . আমি আমার পাঠকদের বাঁচিয়ে রাখতে চাই, বুঝলে ফ্রেজার . . .!” কারণ এই রকম যদি ঘটতে থাকে তা হলে হয়তো এমন দিন আসবে যখন একজন কবি শুধু অন্য আর-একজন কবির জন্যই তাঁর কবিতা লিখবেন . . . এক কবি তাঁর কবিতার বইটি বের করে আর-এক কবির পকেটে পুরে দেবেন . . . হয়তো-বা কেবেদো একদিন তাঁর কবিতাকে সম্রাটের ন্যাপকিনের তলায় লুকিয়ে রাখবেন! . . . শহরের মাঝে ভরদুপুরে-কবিতা অথবা ঝুরঝুরে কবিতার বইয়ের পাতাগুলি সমগ্র মনুষ্যসমাজের উপর ছড়িয়ে দেওয়া . . . একজন কবি আর একজন কবির জন্য সৃষ্ট হবে! এটা ভালো লাগে না আমার, বরং ইচ্ছে করে প্রকৃতির ঐ পাহাড়ের ধারে অথবা সমুদ্রের ঢেউয়ে অথবা জঙ্গলে এই প্রকাশক আর ছাপাখানা থেকে অনেক-অনেক দূরে কোথাও গিয়ে লুকিয়ে বসে থাকি . . . কবিতা তার পাঠকের সঙ্গে সম্বন্ধ হারিয়ে ফেলেছে . . . পাঠক চলে গেছেন কবিতার বাইরে, পাঠককে ধরে আনতে হবে কবিতার মাঝে . . . কবিতাকে অন্ধকারের মধ্য দিয়ে পথ খুঁজে পৌছতে হবে মানুষের প্রাণের মধ্যখানটিতে . . . মেয়েদের দৃষ্টির সম্মুখে, গোধূলিতে তারকাখচিত আলো-আঁধারি আকাশের পানে তাকিয়ে কোনও এক-পঙ্ক্তি কবিতার আশায় যাঁরা রয়েছেন তাঁদের সাথে অপ্রত্যাশিত দেখা হওয়অটা এতই মূল্যবান হয়ে উঠবে যে, দীর্ঘ পথ পাড়ি . . . এত পড়া, এত শোনা, তার সমস্ত মূল্যটুকু ফেরত পাওয়া . . . আমাদের হারিয়ে যেতে হবে সেই সব অপরিচিতের কাছে যাঁরা হঠাৎ একদিন রাস্তা থেকে কুড়িয়ে তুলে নেবেন আমাদের, তুলে নেবেন ধুলোবালি থেকে, কিংবা হাজার হাজার বছর ধরে যে-সকল ঝরাপাতা অবহেলিত হয়ে পড়ে রয়েছে তার ভিতর থেকে ইপ্সিত বস্তুকে পাওয়ার মতো অতি সর্ন্তপণে . . . সেদিনই সত্যিকারের কবি হয়ে উঠতে পারবো আমরা . . . কবি’রা। ঐ হারিয়ে ফেলে খুঁজে পাওয়া ইপ্সিত বস্তুর মধ্যে কবিতা লাভ করবে তার অনন্ত জীবন . . .

মর্মানুবাদ করেছেন ভবানীপ্রসাদ দত্ত। বাংলাভাষায় প্রথম প্রকাশ ১৯৮১।




পাবলো নেরুদা: (১৯০৪ - ১৯৭৩)







টি.এস. এলিয়ট (১৮৮৮- ১৯৬৫)

Tuesday, January 22, 2008

লোরকা’র মৃত্যু ।লুইস বুনুয়েল।

এই গাছের নিচে গুলি করা হয়েছিল, লোরকা'কে।



লোরকা’র মৃত্যু

লুইস বুনুয়েল


[স্পেনের মহত্তম কবি লোরকা’র মৃত্যু বিষয়ে তার স্বদেশী বন্ধু এবং বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক লুইস বুনুয়েলের অভিব্যক্তি।]


. . . আর তারপর একদিন আমি জানতে পেলাম ফেদরিকো গার্থিয়া লোরকার খুন হবার খবর - এক রিপাবলিকানপন্থীর কাছে, যে কোনোরকমে শক্রুর চোখে ধুলো দিয়ে পালিয়ে আসতে পেরেছে। ‘অঁসিয়েঁ আন্দালু’-র কিছুদিন আগে, লোরকার আর আমার মধ্যে একটু মন কষাকষি হয়েছিল; পরে, সে যেহেতু রোগা পটকা আন্দালুসীয়, সে ভেবেছিল (কিংবা ভাববার ভান করেছিল) যে ছবিটা বুঝি তার উদ্দেশ্যেই আমার ব্যক্তিগত আক্রমণ।

‘বুনুয়েল একটা ছোট্ট ছবি বানিয়েছে, এইটুকুনি’, আঙুল দিয়ে মাপ দেখাতো সে। ‘তার নাম “আন্দালুসিয়ার এক কুকুর” - এবং আমিই সেই কুকুর।’

১৯৩৪ নাগাদ, অবশ্য, আবার আমাদের মধ্যে গভীর বন্ধুতা হয়েছিল, যদিও আমি মাঝে-মাঝে অস্বস্তি বোধ করতাম যে সে বড্ড বেশি লোকের বাহাবা চাচ্ছে। অনেক সময় কাটাতাম আমরা একসঙ্গে! . . . যখন যুদ্ধ গজরাচ্ছে চারপাশে কবিতা বা চিত্রকলা সম্বন্ধে গভীরভাবে আলোচনা করা কঠিন ছিল। ফ্রান্কোর আর্বিভাবের চারদিন আগে লোরকা আচমকা ঠিক করলো সে গ্রানাদা যাবে - তার নিজের শহরে।

‘ফেদরিকো,’ আমি অনুনয় করেছিলাম, তার এই সংকল্প থেকে তাকে ফিরিয়ে আনাবার জন্যে। ‘বীভৎস সব কান্ড হচ্ছে। এখন তুমি ওখানে যেতে পারবে না - বরং এখানেই অনেকটা নিরাপদে থাকবে।’

আমাদের কোন কথাতেই সে পাত্তা দেয়নি, খানিকটা ভীত ও উৎকন্ঠিত ভাবেই পরদিন গ্রানাদা চ'লে গিয়েছিল। তার এই খুন হবার খবর একটা ভয়ংকর ঝাঁকুনি দিলো আমাদের। সারা জীবনে যত মানুষ আমি দেখেছি, ফেদরিকো ছিল তাদের সকলের সেরা! শুধু তার নাটক বা কবিতার কথা বলছি না - মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে তার তুলনা হয় না। পিয়ানো বসে শপাঁর নকলই করুক, কিংবা উদ্ভাবন করুক কোন মূকাভিনয়। কিংবা নাটকের কোনো দৃশ্য একাই অভিনয় ক'রে দেখাক, সে ছিল অপ্রতিরোধ্য। কবিতা পড়ত চমৎকার, আর তার ছিল আবেগ, সংরাগ, যৌবন আর আনন্দ। রেসিদেনসিয়ায় যখন প্রথম তার সঙ্গে দেখা হয় আমি ছিলাম গেঁয়ো, অপরিশীলিত, শুধু খেলাধুলার দিকে ঝোঁক। সেই আমাকে পুরোপুরি রূপান্তররিত ক'রে আমাকে সম্পূর্ণ নতুন একটা জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সে ছিল আগুণের শিখা।




লোরকা এবং বুনুয়েল





তার মৃতদেহ কোনোদিনই আর খুঁজে পাওয়া যায়নি। তার মৃত্যু সম্বন্ধে রং চড়ানো সব গুজব ছড়াচ্ছিল চারপাশে - কেউ-কেউ ইঙ্গিত করছিল সমকামীদের কারু ঈর্ষাই বুঝি কারণ। আসল কথা হ'লো লোরকা খুন হয়েছে কারণ সে ছিল কবি। . . . ফেদরিকো কষ্ট আর মৃত্যুকে ভীষণ ভয় পেত। (মনে আছে তার বুলফাইটার বন্ধুর মৃত্যুকে তার ‘বিলাপ’?) আমি অনুমান করতে পারি কী সে অনুভব করেছিল তখন - নিশুতি রাত্রে, একটা ট্রাক ছুটে চলেছে জলপাইবনের দিকে, সেখানে তাকে গুলি করে মারা হবে। এই মুহূর্তটা এখনও মাঝে-মাঝেই আমাকে হানা দেয়।


বুনয়েল এর গৃহযুদ্ধের দিনগুলি লেখা থেকে নেয়া। বাংলায় অনুবাদ করেছিলেন, কিশোর মিত্র। সংকলিত হয়েছিল, স্পেনের গৃহযুদ্ধ: পন্ঞাশ বছর পরে বইটাতে। দে’জ পাবলিশিং, কলকাতা, ১৯৮৮।





ফেদরিকো গার্সিয়া লোরকা
(জুন৫, ১৮৯৮ - অগাস্ট ১৯, ১৯৩৬)










লুইস বুনুয়েল
(ফেব্র“য়ারি ২২, ১৯০০ - জুলাই ২৯, ১৯৮৩)











ivR‰bwZK BwZnvm Ges mvwn‡Z¨i BwZnvm GKB BwZnvm bv| nq‡Zv GKUv Av‡iKUv‡K cÖfvweZ K‡iB, nq‡Zv GK GK RvqMvq GK GK mg‡q wewfbœ gvÎvq| wKš‘ Ggb NUbv Lye KgB NU‡Q †h, ivR‰bwZK BwZnvm mvwn‡Z¨i BwZnv‡m mivmwi Xy‡K †M‡Q| †¯ú‡bi Mnhy× GBiKgB GKUv NUbv e‡j g‡b nB‡Q| ‡jviKvÕi g„Zz¨ Gi me‡PÕ wewkó cÖgvY|