Tuesday, January 22, 2008

লোরকা’র মৃত্যু ।লুইস বুনুয়েল।

এই গাছের নিচে গুলি করা হয়েছিল, লোরকা'কে।



লোরকা’র মৃত্যু

লুইস বুনুয়েল


[স্পেনের মহত্তম কবি লোরকা’র মৃত্যু বিষয়ে তার স্বদেশী বন্ধু এবং বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক লুইস বুনুয়েলের অভিব্যক্তি।]


. . . আর তারপর একদিন আমি জানতে পেলাম ফেদরিকো গার্থিয়া লোরকার খুন হবার খবর - এক রিপাবলিকানপন্থীর কাছে, যে কোনোরকমে শক্রুর চোখে ধুলো দিয়ে পালিয়ে আসতে পেরেছে। ‘অঁসিয়েঁ আন্দালু’-র কিছুদিন আগে, লোরকার আর আমার মধ্যে একটু মন কষাকষি হয়েছিল; পরে, সে যেহেতু রোগা পটকা আন্দালুসীয়, সে ভেবেছিল (কিংবা ভাববার ভান করেছিল) যে ছবিটা বুঝি তার উদ্দেশ্যেই আমার ব্যক্তিগত আক্রমণ।

‘বুনুয়েল একটা ছোট্ট ছবি বানিয়েছে, এইটুকুনি’, আঙুল দিয়ে মাপ দেখাতো সে। ‘তার নাম “আন্দালুসিয়ার এক কুকুর” - এবং আমিই সেই কুকুর।’

১৯৩৪ নাগাদ, অবশ্য, আবার আমাদের মধ্যে গভীর বন্ধুতা হয়েছিল, যদিও আমি মাঝে-মাঝে অস্বস্তি বোধ করতাম যে সে বড্ড বেশি লোকের বাহাবা চাচ্ছে। অনেক সময় কাটাতাম আমরা একসঙ্গে! . . . যখন যুদ্ধ গজরাচ্ছে চারপাশে কবিতা বা চিত্রকলা সম্বন্ধে গভীরভাবে আলোচনা করা কঠিন ছিল। ফ্রান্কোর আর্বিভাবের চারদিন আগে লোরকা আচমকা ঠিক করলো সে গ্রানাদা যাবে - তার নিজের শহরে।

‘ফেদরিকো,’ আমি অনুনয় করেছিলাম, তার এই সংকল্প থেকে তাকে ফিরিয়ে আনাবার জন্যে। ‘বীভৎস সব কান্ড হচ্ছে। এখন তুমি ওখানে যেতে পারবে না - বরং এখানেই অনেকটা নিরাপদে থাকবে।’

আমাদের কোন কথাতেই সে পাত্তা দেয়নি, খানিকটা ভীত ও উৎকন্ঠিত ভাবেই পরদিন গ্রানাদা চ'লে গিয়েছিল। তার এই খুন হবার খবর একটা ভয়ংকর ঝাঁকুনি দিলো আমাদের। সারা জীবনে যত মানুষ আমি দেখেছি, ফেদরিকো ছিল তাদের সকলের সেরা! শুধু তার নাটক বা কবিতার কথা বলছি না - মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে তার তুলনা হয় না। পিয়ানো বসে শপাঁর নকলই করুক, কিংবা উদ্ভাবন করুক কোন মূকাভিনয়। কিংবা নাটকের কোনো দৃশ্য একাই অভিনয় ক'রে দেখাক, সে ছিল অপ্রতিরোধ্য। কবিতা পড়ত চমৎকার, আর তার ছিল আবেগ, সংরাগ, যৌবন আর আনন্দ। রেসিদেনসিয়ায় যখন প্রথম তার সঙ্গে দেখা হয় আমি ছিলাম গেঁয়ো, অপরিশীলিত, শুধু খেলাধুলার দিকে ঝোঁক। সেই আমাকে পুরোপুরি রূপান্তররিত ক'রে আমাকে সম্পূর্ণ নতুন একটা জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সে ছিল আগুণের শিখা।




লোরকা এবং বুনুয়েল





তার মৃতদেহ কোনোদিনই আর খুঁজে পাওয়া যায়নি। তার মৃত্যু সম্বন্ধে রং চড়ানো সব গুজব ছড়াচ্ছিল চারপাশে - কেউ-কেউ ইঙ্গিত করছিল সমকামীদের কারু ঈর্ষাই বুঝি কারণ। আসল কথা হ'লো লোরকা খুন হয়েছে কারণ সে ছিল কবি। . . . ফেদরিকো কষ্ট আর মৃত্যুকে ভীষণ ভয় পেত। (মনে আছে তার বুলফাইটার বন্ধুর মৃত্যুকে তার ‘বিলাপ’?) আমি অনুমান করতে পারি কী সে অনুভব করেছিল তখন - নিশুতি রাত্রে, একটা ট্রাক ছুটে চলেছে জলপাইবনের দিকে, সেখানে তাকে গুলি করে মারা হবে। এই মুহূর্তটা এখনও মাঝে-মাঝেই আমাকে হানা দেয়।


বুনয়েল এর গৃহযুদ্ধের দিনগুলি লেখা থেকে নেয়া। বাংলায় অনুবাদ করেছিলেন, কিশোর মিত্র। সংকলিত হয়েছিল, স্পেনের গৃহযুদ্ধ: পন্ঞাশ বছর পরে বইটাতে। দে’জ পাবলিশিং, কলকাতা, ১৯৮৮।





ফেদরিকো গার্সিয়া লোরকা
(জুন৫, ১৮৯৮ - অগাস্ট ১৯, ১৯৩৬)










লুইস বুনুয়েল
(ফেব্র“য়ারি ২২, ১৯০০ - জুলাই ২৯, ১৯৮৩)











ivR‰bwZK BwZnvm Ges mvwn‡Z¨i BwZnvm GKB BwZnvm bv| nq‡Zv GKUv Av‡iKUv‡K cÖfvweZ K‡iB, nq‡Zv GK GK RvqMvq GK GK mg‡q wewfbœ gvÎvq| wKš‘ Ggb NUbv Lye KgB NU‡Q †h, ivR‰bwZK BwZnvm mvwn‡Z¨i BwZnv‡m mivmwi Xy‡K †M‡Q| †¯ú‡bi Mnhy× GBiKgB GKUv NUbv e‡j g‡b nB‡Q| ‡jviKvÕi g„Zz¨ Gi me‡PÕ wewkó cÖgvY|

No comments: