‘চন্দ্রাবতী’র রিভিউ
‘চন্দ্রাবতী’র ১ম সংখ্যা প্রকাশিত হৈছে ২০০৬ সালের ফেব্র“য়ারী মাসে। এইটা প্রকাশিত হওয়ার পাঁচ মাস পরেও এর কোন রিভিউ কেউ করেন নাই, এইটা আমার জন্য একটা সংবাদ। আমি প্রথমবারের মতো ‘রিভিউ’ বিষয়ে সচেতন হৈয়া উঠি। ‘চন্দ্রাবতী’র সাবটাইটেল হৈতাছে, নারী বিষয়ে ছোটকাগজ; অর্থাৎ বিষয় হিসাবে খুবই গুরুত্বপূর্ণ এবং আকারেও প্রায় বিশাল (৩৩৬ পৃষ্টা); তারপরও কেউ এইটা দেখেন নাই, দেখলেও পড়েন নাই বা পড়লেও এইটা নিয়া বলার মতো কিছু আছে বৈলা মনে করেন নাই? আজব!
আসলে এই প্রμিয়ার সাথে কয়েকটা প্রশ্ন জড়িত - এইরকম একটা ছোট কাগজের রিভিউ কেন জরুরী? কে এর রিভিউ করবেন বা করার যোগ্যতা রাখেন? কোথায় করবেন? এইগুলি খুবই প্রাথমিক প্রশ্ন; এর উত্তর নির্দিষ্ট না কৈরা এই বিষয়ে কোন আলোচনা অগ্রসর হৈতে পারে না (যদিও এই বিষয়গুলি বিশে−ষণ করার জায়গা এইটা না, তারপরও এই বিষয়ে একটা লেভেলে সিদ্ধান্তে আসাটা জরুরী, তা নাইলে কেন এই লেখা?)। প্রথমত, ‘চন্দ্রাবতী’র রিভিউ আমার কাছে জরুরী মনে হৈছে কারণ এর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ‘নারী’ বিষয়ে আমাদের দেশের বুদ্ধিচর্চাকারীদের অবস্থানটা কী এবং বৈশ্বিক প্রেক্ষাপটে এই ইস্যু নিয়া সাম্প্রতিক আলোচনার একটা প্রচেষ্টা এইখানে আছে, যা এই বিষয়ে যারা আগ্রহী তাদের চিন্তা ও কর্মকে একটা রূপ দিতে পারে; এই সম্ভাবনাটাকে আরো আগাইয়া নেয়ার জন্যই রিভিউ জরুরী, যাতে আগ্রহীরা এই বিষয়ে উৎসাহী হৈয়া এইটা পড়ার জন্য একটা উপলক্ষ্য খুঁইজা পান; আর যারা পড়ছেন, তারা নিজস্ব মতামতগুলিকে নিয়া একটা আলোচনা শুরু করার মাধ্যমে বিষয়গুলিকে আগাইয়া নিতে পারেন, সর্বোপরি যারা এত পরিশ্রম কৈরা ঘর-সংসার, রুটি-রুজির কাজ-কাম ফালাইয়া কাজটা করছেন, তারা যেন সমালোচনাগুলিকে গ্রাহ্য কৈরা ২য় সংখ্যা আরো ভালোভাবে করার জন্য মনে জোর পান। দ্বিতীয়ত, আমার ধারণা, রিভিউ যে কেউ-ই করতে পারেন, তার পাঠ অভিজ্ঞতার কথা জানাইতে পারেন, বাংলা পড়তে পারলে এবং বিষয়গুলি মোটামুটি কমুনিকেট করতে পারলেই হৈছে। তবে আমার ধারণা, রিভিউ করা মানেই শুধুমাত্র কোন রায় দেয়া না, বরং এই বিষয়ের প্রশ্নগুলিকে আরো সামনে নিয়া আসা। আর ছাপানোর প্রশ্নটা অবশ্য আমার কাছে একটু জটিল, কেননা বাংলাদেশে প্রায় সমস্ত সাহিত্য-দর্শন বিষয়ে বুদ্ধিচর্চার ক্ষেত্রটা হৈতাছে দৈনিক পত্রিকার সাহিত্য-সাময়িকীর পাতাগুলি, এই প্রবণতা সম্ভবত আমাদের বুদ্ধিবৃত্তির-ই যোগ্য, এই বিষয়টারে আরো আগে না বাড়াইয়া বলা যায়, ‘চন্দ্রাবতী’র রিভিউটা এমন জায়গাতে ছাপানো প্রয়োজন, যেইখানে ‘নারী’ বিষয়ে আগ্রহী পাঠকেরা সার্চ কৈরা থাকেন।
আমি কোন ডিটেইল আলোচনায় না গিয়া, বরং এই সংকলনের উদ্দেশ্য এবং তা পূরণে কতোটা সফল হৈছে তার একটা পর্যালোচনা দাঁড় করাইবার চেষ্টা করবো। ‘চন্দ্রাবতী’র সম্পাদকীয়তে এর উদ্দেশ্য হিসাবে বলা হৈছে “নারীর অস্তি¡ত আর লড়াইয়ের নানান তত্ত্ব, অভিজ্ঞতা ও অভিব্যক্তির একটা সংকলন” হওয়ার কথা। অর্থাৎ ডাইবারসিফিকেশন এর মূল উদ্দেশ্য। এইখানে বিষয় বৈচিত্র আছে, সাতটা বিষয় সম্পাদক চুজ করছেন এবং এর মধ্যে অনেকগুলি বিষয়গুলিরে নিয়া আসার চেষ্টা করছেন। প্রত্যেকটা বিষয় এবং এর আন্ডারে যে লেখাগুলি আছে, তার একটা ভূমিকা তিনি সম্পাদকীয়তে দিছেন। কিন্তু মনে হৈছে যে, এইখানে সন্নিবেশ আছে কিন্তু সর্ম্পক নাই। অর্থাৎ, কেন আর কিভাবে এরা পরস্পর রিলেটেড, এর কোন ব্যাখ্যা নাই। যার ফলে এই ভূমিকাটা একটা ক্ল্যারিক্যাল ব্যাপার মনে হৈছে একটা এডিটোরিয়াল কাজের চাইতে। এইখানে লেখাগুলি কে, কী বা কোথায় লিখছেন এর বিবরণ আছে, কিন্তু কখনোই বলে নাই এর পারস্পরিক প্রাসঙ্গিকতাগুলি। অর্থাৎ, এই সংকলনের সমস্ত লেখাগুলি একসাথে, আমার কাছে কোনকিছুই বলে না। এরা খন্ড, খন্ড এবং বিচ্ছিন্ন। একই জায়গায় সন্নিবেশিত, কিন্তু একটা সুতায় বাঁধা না। এইখানে চিন্তার রকমগুলিও খেয়াল করার মতো। কোনটা একদম একাডেমিক (যেমন আবুল হাসান চৌধুরী, মোর্বারা সিদ্দিকা), হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয় পত্রিকায় ছাপা হৈতে পারতো; আবার কোনটা ব্যক্তিগত রচনা (নাছরিন অপি), হয়তো নারীমন্ঞে ছাপা হৈতে পারতো; একইসাথে এইরকম বৈচিত্রগুলির অবস্থান চিন্তার একই ক্ষেত্রে না। অর্থাৎ, এরা একটা জায়গায় কিভাবে আসছে, তার ব্যাখ্যাটা প্রয়োজন, বাংলাদেশে নারী চিন্তাটার বর্তমান অবস্থাটা কী এইরকম? এইটাই কী বাংলাদেশের নারীচিন্তাবিদদের বুদ্ধিবৃত্তিক অবস্থানের স্মারক? (যদিও আমার আমার জানাশোনা কম, তারপরও) আমার কিন্তু তা মনে হয় নাই, মনে হৈছে যে, এরা এক জায়গায় আছে, তাদের বুদ্ধিবৃত্তিক অবস্থানটা একইরকম বলে না, বরং এদের বিষয়টা একই বলে; তো শুধুমাত্র বিষয়টা, নারী - এইটাই যদি ধারণা হয়, তাইলে তো দুনিয়ার অনেককিছুই এইখানে আসতে পারে, কিন্তু ব্যাপারটা তো তা না।
যদ্দুর বুঝতে পারছি ‘চন্দ্রাবতী’ র লক্ষ্য নারী বিষয়ে চিন্তার আপডেটেড একটা জায়গা হিসাবে দাঁড়ানো এবং আরেকটা বিষয়টা হৈতাছে, তত্ত্বের পাশাপাশি প্রয়োগের প্রসঙ্গগুলিকেও একই জায়গায় নিয়া আসা। এই দুইটা বিষয়-ই খেয়াল করার মতো। প্রথমত, এই ধরনের সংকলনের উদ্দেশ্য যদি হয় চিন্তার একটা ধারাকে চিহ্নিত করা এবং তাকে আপডেটেড রাখা, তাইলে সম্ভবত তা ঠিক জায়গাটাতে পৌঁছতে পারে নাই। উদাহারণ হিসাবে আমি আনু মুহাম্মদ এর লেখাটারে নিবো। যার শিরোনাম, “নারীর জগত এবং কুয়াশাচ্ছন্ন দিগন্ত”। এই লেখাটা তিনি শেষ করছেন এই বৈলা যে, “পুঁজি আর ধর্মের সম্মিলিত আμমণ মোকবিলা না করে, সাম্রাজ্রবাদ আর ক্ষমতায় দেশিয় খুঁটিগুলোর উন্মোচন না করে, এখানে-সেখানে নিপীড়ন ও বৈষম্যবিরোধী নানা লড়াইয়ের সঙ্গে যুক্ততা তৈরি না করে নারীর বাঁচার রাস্তা তৈরী হতে পারে না। এই রাস্তা নির্মাণে পুরানো ধারাবাহিকতায় নতুন তত্ত্ব চাই, নতুন সামষ্টিক উদ্যোগ চাই।” তার চিন্তাটা ভালো, কিন্তু ফাঁপা; কারণ, নতুন কোন তত্ত্ব তিনি প্রণয়ন করতে পারেন নাই, তিনি চাইতেছেন, আবার তাও শর্তসাপেেেক্ষ; সেইখানে পুরানোর একটা ধারাবাহিকতা থাকা লাগবো। কিন্তু এই শর্তটাই আমার কাছে অনুধাবনযোগ্য না, আমি যদ্দুর পর্যন্ত বুঝি, কোন তত্ত্বের তো রি-রাইট করা সম্ভব না, বরং নতুন তত্ত্ব আবি®কৃত হৈতে পারে। আবার চিন্তা তো বিচ্ছ্ন্নি কোন ব্যাপার না, বরং এর প্রμিয়া হৈতাছে μমাগত রিলেট করতে পারার এবং বিশে−ষণ করার, সেইক্ষেত্রে, একটা নতুন μম পুরানোর মতো কৈরা তা করবে, সেইটা কী কৈরা সম্ভব? এইখানে পুরানো ধারাবাহিকতা জিনিসটা কী? এর সূত্রটা সম্ভবত আরেকটা জায়গায়, যেইখানে তিনি তালাল আসাদ, গৌতম ভদ্র, আশীষ নন্দী এবং ফরহাদ মজহারদের সমালোচনা করছেন (আমি তাদের লেখা নিয়া কোন কথা বলতে যাইতেছি না, বরং তিনি যেইভাবে তা করছেন, সেইটার দিকে তাকাইতেছি) বাইনারী পদ্ধতি মাইনা, অর্থাৎ, পশ্চিমা গণতন্ত্র/সৌদিী রাজতন্ত্র, পুঁজিবাদ/ইসলাম; তাতে একটা বিষয় আসছে যে, তিনি এতে বিভ্রান্ত হৈছেন। আমার মনে হৈছে যে, এই জায়গাতেই ব্যাপারটা ঘটছে। চিন্তার এই বাইনারী পদ্ধতি কেবলমাত্র আরেকটা অপশনকেই সামনে নিয়া আসে, যা μমে আরেকটা পীড়া হিসাবে আর্বিভূত হয়। সম্পূর্ণতার নামে শূন্যতায় হাসফাঁস করে। সামগ্রিকতার নামে ‘প্রান্তিক’ তৈরী করে। তিনি যদি মনে করেন যে, বর্তমানের পুঁজিবাদী চিন্তা-ব্যবস্থা ‘নারী মুক্তির প্রশ্নটা’কে যে ‘প্রান্তিক’ এবং ‘কুয়াশাচ্ছ্ন্ন’ কৈরা রাখছে, তাইলে তাতে একজন বুদ্ধিচর্চাকারীর ভূমিকা হৈতে পারে যে কিভাবে সেইটা এখনো প্রান্তিক হৈয়া আছে, তার বিশে−ষণ দাঁড় করানো এবং তার এই বিশে−ষনটাকে পুঁজির সংগ্রামে বিপরীতে একটা তত্ত্ব হিসাবে মুখ্য অবস্থানে নিয়া আসা। এই ফাঁপা শর্তযুক্ত আশাবাদ, সাময়িক আবেগ উৎপাদন ছাড়া আর কোন কাজে ব্যবহার করা সম্ভব? সুতরাং তত্ত্বের যে ভূমিকা, ‘চন্দ্রাবতী’তে সংকলিত লেখাগুলি, সেই জায়গাটাতে যাইতে পারে নাই, বা হয়তো তা আমার মনোযোগকে তৃপ্ত করতে পারে নাই। আমি আশা করি না যে, ‘চন্দ্রাবতী’ সিরিয়াস কোন তত্ত্ব চিন্তার জায়গা হবে। কিন্তু তত্ত্ব নিয়া যেহেতু এইটা আগ্রহী, এইটা আশা করা যায় যে, শে তার স্পেসটাকে আরো বিবেচনাপূর্ণভাবে ব্যবহার করবে। অভিজ্ঞতা আর অভিব্যক্তির সাথে তত্ত্ব চিন্তার একটা সমন্বয় থাকলে যে আরো জরুরী কিছু বিষয় তৈরী হৈতে পারে, সেই বিষয়ে আরো সচেতন হৈয়া উঠবে।
আমার ধারণা, এইরকম সংকলনগুলির মাধ্যমে একটা বিশাল প্রভাব ফেলা সম্ভব, আমাদের চিন্তাÑভাবনার জগতে; যদি এইটা তার বিষয়গুলিকে সমন্বিত করতে পারে। প্রচেষ্টা হিসাবে এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের সংকলন-প্রচেষ্টা আমাদের বিভিনড়ব চিন্তা-ভাবনাকে একটা রূপ দিতে উৎসাহী করবে এবং আমি উপলদ্ধি করি যে, তারা খুব আন্তরিকভাবেই চেষ্টাটা করতেছেন, একটা জায়গা দাঁড় করানোর জন্য, যেইখানে ‘নারী’র ইস্যুগুলি নিয়া কথা বলা যাবে এবং এই কথাগুলি ‘নারী’র অবস্থান পরিবর্তনে একটা ইতিবাচক প্রভাব রাখবে। এইটা সত্যিই জরুরী। ‘চন্দ্রাবতী’র এই চেষ্টা সমৃদ্ধি লাভ করুক। জয় মা কালী!!!
ইমরুল হাসান
চট্টগ্রাম, ১৫/০৭/০৬.
Friday, May 16, 2008
বুক রিভিউ।। সাম্রাজ্যবাদ ও জাতীয়তাবাদ।।

সত্য, সাদ্দাম হোসেন, স্রাজেরদৌলা ॥ সলিমুল্লাহ খান ॥ ফেব্র“য়ারি ২০০৭ ॥ এশীয় শিল্প ও সংস্কৃতি সভা,ঢাকা ॥ ৯৪ পৃষ্ঠা ॥ ২০০ টাকা ॥
সলিমুল্লাহ খানের সত্য, সাদ্দাম হোসেন, স্রাজেরদৌলাকে বলা যায়, সাম্রাজ্যবাদ নিয়া লেখা একটি পুস্তক, যেখানে ইতিহাসের বিভিন্ন প্রেক্ষাপটে তিনি সাম্রাজ্যবাদের নানাদিক নিয়ে কথা বলেছেন। এখানে সবমিলিয়ে আছে ৯ টি লেখা। ৭ টি মূল লেখা এবং সংযোজনে ২টি অনুবাদÑ কবিতা (হ্যারল্ড পিন্টারের) এবং প্রবন্ধ (নিউ সিঙ্গারের)।
বইয়ের প্রথম লেখা ‘ইরাক, আরব জাতীয়তাবাদ ও সাদ্দাম হোসেন’ খুবই উপভোগ্য একটি রচনা। সাদ্দাম জাতীয়তাবাদী নাকি একনায়কতাবাদী এই প্রশ্ন তিনি সামনে নিয়ে আসেন আর এর পরিপ্রক্ষিতে আরব জাতীয়তাবাদের ইতিহাস ও সাম্রাজ্যবাদের চক্রান্তগুলি বর্ণনা করেন, কিন্তু সাদ্দাম নিজেকে কীভাবে এবং কখন আরব জাতীয়তাবাদের মূলধারার সাথে সংশ্লিষ্ট করেন, সেই ব্যাখ্যা অনুপস্থিত রেখে রায় দেন যে, “সাদ্দাম হোসেনের প্রকৃত অপরাধ তাঁহার আরব জাতীয়তাবাদ বা সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতি।” তার এই রায়ে আরো একটি ‘সত্য’ স্পষ্ট হয় যে, যিনি সাম্রাজ্যবাদবিরোধী, তিনি আর একনায়কতাবাদী নন।
দ্বিতীয় লেখাটাই বইটার নাম। এখানেও সাদ্দাম প্রসঙ্গ, তবে প্রেক্ষাপট তার বর্তমান বিচার। সলিমুল্লাহ খানের অভিমত, যারা সাদ্দামের সমালোচনা করেন বা বলেন যে, সাদ্দাম খারাপ লোক, তারা আসলে সাম্রাজ্যবাদকে সহনশীল করে তোলেন, মার্কিন আগ্রাসনকে খানিকটা বৈধতা দেয়ার ভিত্তি তৈরি করেন, যথা. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনৈক শিক্ষক ও নোম চমস্কি, এবং তার আংশকা তারা সাম্রাজ্যবাদী যুদ্ধকৌশলের কাছে পরাস্ত হয়েছেন। অতঃপর তিনি সাম্রাজ্যবাদী রাজনীতির ইতিহাস ব্যাখ্যা করেন এবং তা করেন খুবই অনবদ্যভাবে, নিশ্চিত করেন যে, “সাদ্দাম হোসেনের আসল অপরাধ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, তার ‘অপশাসন’ নয়।” এবং দাবি করেন “সাদ্দাম হোসেন আরব জাতীয়তাবাদী, কমসে কম ইরাকি জাতীয়তায় তার পক্ষপাত থাকবেই।” অর্থাৎ, তিনি জাতীয়তাবাদী, আর এই কারণেই সাম্রাজ্যবাদের যত অপপ্রচার। এই সূত্র ধরেই সিনে হাজির হন সিরাজুদ্দৌলা। যারা সাম্রাজ্যবাদের কৌশলের ধারক বা তার কাছে পরাস্ত তারা সিরাজুদ্দৌলার চরিত্র হনন করার চেষ্টা করেছেন, যেমনটা এখন সাদ্দামের বিরুদ্ধে করছেন। সাদ্দাম এবং সিরাজ জাতীয়তাবাদী কিনা (বিশেষ করে সিরাজুদ্দৌলা) তা নিয়ে প্রশ্ন থেকে গেলেও, দুজনেই হয়ে উঠেছিলেন পুঁজির বিকাশ ও চলাচলের ক্ষেত্রে একটি বাধা। অথচ এই বিষয়টাই এড়িয়ে যাওয়া হয়েছে, পুরা আলোচনায়। সাম্রাজ্যবাদের বিপরীতে সলিমুল্লাহ খান দাঁড় করিয়েছেন জাতীয়তাবাদকে, ইংরেজ চরিত্রকে সিরাজ-চরিত্রের বিপরীতে। আমার মনে হয়েছে এখানে ‘সত্য’ উšে§াচিত হয় নাই।
সিরাজুদ্দৌলার পতন সর্ম্পকে তিনি বলেন যে “বাংলাদেশের পুঁজিপতি সমাজ ও আমলাতন্ত্র তাঁর বিরুদ্ধে বিপ্লব করতে একত্র হয়েছে। সেইখানে তাঁর হার।” কেন তারা সিরাজের বিরুদ্ধে গেলো? কেন একত্র হলো, ইংরেজের সঙ্গে? এই ঐক্যের মূলে রয়েছে যে, পুঁজির মুক্তি, তার বাঁধভাঙ্গা জোয়ার, সেখানে তিনি যান না। এবং নিশ্চিতভাবেই পলাশীর পুরা ঘটনাটার ভিতর জাতীয়তাবাদের কোন উপাদানের উপস্থিতি ছিল বলে আমার মনে হয় না। সেখানে দেশীয় পুঁজিপতিরাও জেতেন সিরাজের বিপক্ষে, কিন্তু সেই বিজয়ের/বিপ্লবের ফসল কেন তারা নিজেদের হাতে রাখার চেষ্টা না করে ইংরেজদের হাতে তুলে দেন? তারা মানুষ হিসাবে ‘খারাপ’ ছিলেন এবং ‘দেশপ্রেমিক’ ছিলেন না বলে? নাকি বিদেশী পুঁজির বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোন প্রস্তুতিই তাদের ছিল না বলে? সলিমুল্লাহ খান এইসব কিছু অস্বীকার করেন না। আবার বলেনও না। তার বলা এবং না-বলায় এই ভ্রম হতে পারে যে, সাম্রাজ্যবাদ কোনো ব্যক্তি চরিত্রের ফাঁক গলে ঢুকে পড়েছিলো এই বাংলায়।
সলিমুল্লাহ খান এই ব্যক্তিচরিত্রকে বিবেচনা করেন ইতিহাসের ধারাবাহিকতায়, যেখানে সাম্রাজ্যবাদ তাদের বিচ্ছিন্ন করে দানব হিসাবে দেখাতে চায়। কিন্তু সিরাজ বা সাদ্দাম, ভালো বা খারাপ হলেই বাঙালি জাতীয়তাবাদ বা আরব জাতীয়তাবাদ ভালো বা খারাপ হয়ে যায় না। আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া সাহেবের নবাবসিরাজ-উদ-দৌলা বইয়ের আলোচনাতেই সলিমুল্লাহ খান স্পষ্টভাবে নির্দিষ্ট করেন যে, ‘বিষয় সিরাজ-চরিত্র নয়, বিষয় বাংলার ইতিহাস,’ তবে ইতিহাসটা বিচ্ছিন্নভাবে বাংলার নয়, বরং পুঁজির বিকাশের ইতিহাস, যা শুধুমাত্র জাতীয়তাবাদ রুখে দাঁড়াতে পারে না বলেই আমার ধারণা।
আবার অন্যদিকে এই জাতীয়তাবাদের আবিস্কারের প্রয়োজনেই সিরাজুদ্দৌলার পুনারাবির্ভাব। ইতিহাসের ধারাবাহিকতায় সিরাজুদ্দৌলা ঠিক তখনই আবিষ্কৃত হন, যখন বাঙালি জাতীয়তাবাদের একজন আইকনের প্রয়োজন পড়ে কিংবা সাদ্দাম ও সিরাজ জাতীয়তাবাদকে তখনই আশ্রয় করার চেষ্টা করেন, যখন তারা পরাজয়ের মুখোমুখি উপনীত হন, আশা করেন যে জনগণ তাদের পাশে এসে দাঁড়াবে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, দেশের আমজনতা ফিউডাল সমাজপতিদের সাথে আর্ন্তজাতিক পুঁজির বিরোধে কাউকেই সার্পোট দেয় নাই।
‘স্বাধীনতা অর্থ দাসত্ব’ লেখায় তিনি বর্ণনা করেন ফরাসীদের মিসর দখলের প্রেক্ষাপট; কী করে সাম্রাজ্যবাদ নন-ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করেন। তারা কারণ হিসাবে যে বিষয়গুলিকে তুলে ধরেন, তা একই, ইরাক প্রসঙ্গেও। বলা ভালো, এইটা এখানে যেমন বোঝা যাচ্ছে, মিসরও বুঝেছিল, ইরাকও বোঝে। তাহলে দখলের জন্য নয়, সাম্রাজ্যবাদের নিজেদের অবস্থানের পক্ষে নৈতিক ভিত্তি আবিষ্কার করা জরুরী নিজের জন্যেই?
সাম্রাজ্যবাদের নৈতিক ভিত্তিটা কীÑ এই জায়গায় আসেন দেরিদা; পশ্চিমা চিন্তার মূলে কুঠারাঘাতকারী, কিন্তু তার প্রাণভোমরা এনলাইটমেন্টেরই সন্তান বলে প্রমাণিত। দেরিদা প্রসঙ্গে সলিমুল্লাহ খানের যে আবিস্কার, তার যিনি সমালোচক তাকেও তার মতামতের বিক্ষিপ্ত এবং সম্পূরক কপি বলে স্মরণ করেছেন তিনি। ‘সত্য’ অবিমিশ্রিত কোনো ব্যাপার নয়, আমি এইটাই বুঝেছি বাদিয়ুর প্রসঙ্গে আমার সামান্য জ্ঞানে।
সাম্রাজ্যবাদ যে বুদ্ধিবৃত্তিক ভিত্তির উপর দাঁড়ানো, তাকে প্রশ্ন করাটা জরুরি। সেই চেষ্টা ৭ নম্বর লেখাতেও জারি রাখতে চেয়েছেন সলিমুল্লাহ খান। আর আমি চেষ্টা করছি তার সাথে দ্বিমত হওয়ার জায়গাগুলিকে স্পষ্ট করতে। কেননা সাম্রজ্যবাদের খেলা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, আর তার বিপরীতে ‘সত্য’ মানে অসম্পূর্ণতা, ক্রমশঃ হয়ে উঠার একটি বিষয়, একটা বিকামিং। সেখানে মূল বিষয় জাতীয়তাবাদের ইতিহাস নয়, বরং বিষয় পুঁজির বিকাশের ইতিহাস।
সলিমুল্লাহ খানের অনুবাদগুলিও সাম্রাজ্যবাদ বিষয়ক, ভিন্ন মাত্রার এবং উপভোগ্য।
আসলে কথা ছিল বইটাকে পরিচয় করিয়ে দেয়ার, কিন্তু আমি এই প্রসঙ্গে উঠে আসা কয়েকটা তর্কের কথা বলে গেলাম। আশা করি পাঠক পড়ে দেখবেন বইটা কেননা আমার ধারণা, চিন্তার জন্য এই আলাপগুলি খুবই জরুরী, আর এর জন্যে একটা ভালো উছিলা ক্ষুদ্রকায় এবং দামি (আর্থিক এবং বুদ্ধিবৃত্তিক উভয় দিক থেকেই) এই গ্রন্থখানি ।

. . . হাঙর আমার বাবা-মাকে খেয়ে নিলো . . .

এই ভগ্ন্াংশ সাজ্জাদ শরিফ এর কবিতার। কবিতাটার নাম ডানা। কবিতাটা প্রথম প্রকাশিত হয় গান্ডীব নামের পত্রিকায় ১৯৮৮ সালে। তার কাব্যগ্রন্থ ছুরিচিকিৎসা (২০০৬) তে এটা ছাপা হৈছে। লাইনটাই মনে ছিল আমার আর কবিতার আবহটা। বইটা পাওয়ার পর আবারো পড়া হৈল, কবিতাটা।
কাব্যগ্রন্থে কবিতাটার একটা মাজেজা আছে বলে আমার ধারণা। কুড়িটা কবিতার সংকলন এই গ্রন্থে, কবিতাগুলির পূর্বপ্রকাশকাল (ধারণাকরি, আনুমানিক রচনাকালও হয়তো) মোটামুটি এইরকম:
১৯৮৫: ১.
১৯৮৬: ৩.
১৯৮৭: ৩.
১৯৮৮: ৫.
১৯৯০: ১.
১৯৯২: ৪.
১৯৯৮: ১.
২০০০: ১.
প্রকাশকাল দেয়া নাই: ১.
ডানা কবিতাটা ১৯৮৮ সালের। মানে কাব্যগ্রন্থে, সবচেয়ে বেশি স্থান পাওয়া (প্রকাশিত এবং লেখা?) সময়ের একটা কবিতা। সেই সময় বা তার সেই কাব্যধারার শেষ কবিতাও কিনা, সেইটাও সন্দেহ হয়, কবিতার ক্রম দেখে। কাব্যগ্রন্থ ২০০০ সালের একটা কবিতাটা দিয়া শুরু করে ১৯৯৮ পর্যন্ত; তারপর ১০ বছর পরের ১৯৮৮ একটা ভাবনায় সরে আসা (ডানা) এবং ১৯৮৫ পর্যন্ত। এইজন্য সন্দেহ আসে এইরকম আর শুধুমাত্র এই কারণেই না; ভাবনার মূল কারণ কবিতাটা। (এতক্ষণ যা বলতে চাইছি তা বহিরাঙ্গ; কবির অন্তরে ঢোকার সাধ্য আর কতোটা, কার?) কবিতাটার ভিতর একটা চিন্তা, একটা সম্ভাবনা জমাট বেঁধে আছে, মনে হয় যার কোন উদ্ধার নাই, বর্ণনা, বিন্যাস আর বেছে নেয়ার ভিতর যেন বিহ্বলতার সবটাই আছে এর। আসলে লাইনটা বিচ্ছিন্ন না, সমস্ত কবিতার, সব ভাবনার সবচেয়ে হতচকিত মুহূর্ত . . . অসহায় অথবা দৃষ্টিসক্ষম একটা প্রতিপাদ্য কেবল . . . .
তার আগে কবিতাটা বলি:
. . . . . . . . . . . . . . . . . . . . . .
ডানা
কেমন ঝাপটে এলে, ডানা, এই জলাভূমি থেকে
আমাকে নখরে গেঁথে, ও স্বঃতপ্রকাশ,
তুলে নেবে? রাত্রি এলে কেন দূর বনে চলে গেলে
অচেনা জন্তুর ঘায়ে ন্যুব্জ হয়ে থাকি, আমি জলে ডুব দিয়ে
কাটাই দিবসযাম। হাঙর আমার
বাবা-মাকে খেয়ে নিল, আমি তো অনাথ, আমি শ্যাওলার ঝোপে
লুকিয়ে বেঁচেছি এতোকাল
আমার শরীর থেকে, ডানা, অপহরণে
চলে গিয়েছিলে যদি হাওয়াকে পাঠাই খোঁজে, ঝড় আমার ছেলে
জন্তুর খুরের তৃণে বিষ্ঠা ও লালায়
ভরেছে সমস্ত দেহ; নিজে নিজে, ও ডানা, ফিরেছ তুমি আজ
বাঁকানো নখর নিয়ে এ জলাভূমিতে কেন বলো?
নিঘুমজাগর আমি দিগ্ব্যাপী এ জলপাতালে
দেখেছি উঠেছে জেগে সমাধিমহল -
একটি সে খালি, তাতে মনুষ্যচর্বির দীপগুলো
জ্বলে উঠছে একে একে, আমাকে কী বেছে নিতে বলো
ও ডানা, ও পুনরাগমন?
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রথম লাইনে জোরটা খেয়াল করেন, ‘ডানা’ শব্দের আগে কমাটা, কতো কোমল প্রবেশ; সঞ্চরণশীলের, যেন চলে আসলো, আহ্ববান ছাড়া, সরল সহজ, এমনিতেই, উদয় হলো, স্থানে . . . জলাভূমি তে. . . স্যাঁতস্যাঁতে . . . আর তার সাথে জড়ানো ব্যক্তিসত্তা . . . দ্বিতীয় লাইনে আইসা মিললো, এই বিষয়, প্রেক্ষাপট আর ব্যক্তি; তারপর চিন্তার যে শুরু, তার প্রথম অভিব্যক্তি . . . স্বতঃপ্রকাশ . . . প্রশ্ন . . . ইতিহাস-বর্ণনা . . . আর তারই মোক্ষম ক্ষণ . . . হাঙর আমার/ বাবা-মাকে খেয়ে নিল, আমি তো অনাথ . . . . মানে বেঁচে থাকা, নয় অচেতন এবং দৃষ্টি-প্রতিবন্ধী . . . (এইরকম কি?) তারপর দ্বিতীয় স্তবকে যখন আসলেন তিনি, ডানা, আবারো সর্ন্তপণে, কমা;. . . পাই অপহরণ . . . মানে এর পিছনেও আছে কাহিনী ? যা আর ব্যাখ্যাত নয়? . . . তারপর আবার ফিরে আসা . . . অর্তকিতে কিনা তা নয়, বরং কেন এই ফিরে আসা . . . পছন্দগুলির জেগে ওঠা . . . যখন তা অর্বাচীন, নেহায়তই দ্বন্দ্বমুখর বিষাদ . . . তাই বিষয়ের ঘাড়েই কী চাপলো সমস্ত সিদ্ধান্তের ভার? বিষয়ী অন্তর্হিত, স্থানের কলরোলে নিমজ্জিত যখন . . . তখন ডানা . . . যে এসেছে ফিরে . . . তারেই শুধায় . . . কেন? . . . ভাবনার সমাহিত লেজে . . . তুমি আর কী সম্ভবপরতা নিয়া আসতে পারো . . . এইরকম কি??
২.
এবার আসুন অঙ্গবিন্যাস এবং শব্দপ্রকরণে।
‘নিঘুমজাগর’ শব্দটাতে সময়ের একটা ছাপ আছে, মানে আমার মনে হয়, তখন কবিতা লিখতে হৈলে নতুন নতুন শব্দ বানাইতে হৈতো, এইটা একটা নতুন শব্দ, কবি বানাইছেন বলে মনে হৈছে। খুব যে খারাপ হৈছে বা অহেতুক আসছে, এইরকম না, কিন্তু ‘নতুন শব্দ’ আবিষ্কার হৈলো এইরকম একটা বোধ হৈছে। শব্দ জেগে উঠছে না হয়তো, যেমন জাগছে, পুনরাগমন!
বর্ণনা এর বৈভব। ডাঙায়, জলে আর বিচরণে। আবার ‘ঝড় আমার ছেলে’ বলার পর মনে হতে থাকে, আরোপ; কিন্তু বর্ণনার গতি টেনে নেয় তাকে। আর চিন্তার দুর্বল মুহূর্তটাতে সেই যে একবার মনে হৈছিল . . . হাঙর আমার বাবা-মাকে খেয়ে নিল . . . অনাথ . . . ভেসেছিল . . . নতুন উপলদ্ধিতে . . . কৌমার্যহরণের কালে . . . চিন্তার যে উদ্বোধন . . . সেই থেকে সম্প্রসারিত হতেই থাকে কেবল . . . ভাসায় আর জাগিয়ে তোলে . . .
এইরকম একটা কবিতার ভগ্নাংশ থেকেই হয়তো জেগে ওঠে আরেকটা কবিতা।
৩.
ডানা কবিতার এইটাই একমাত্র আলোচনা নয়। ১৯৯১ সালে এই কবিতার একটা আলোচনা করছিলেন, সুমন রহমান। দামোদর (সম্পাদক, মাহবুব পিয়াল) পত্রিকার ২য় সংখ্যায়। এই ১৬ বছর পরে তিনি তার সেই আলোচনার কতুটুকু গ্রহণ করবেন, আমি জানি না। কিন্তু টেক্সট হিসাবে এইটা আমার কাছে হাজির আছে। আর তার থেকে আমি একটা ধারণা করার চেষ্টা করতে চাচ্ছি যে, সমসাময়িকের (?) চোখে এই কবিতাটার বিচার কী রকম ছিল। সুমন রহমান আসলে আলোচনা করছিলেন শাহেদ শাফায়েত সম্পাদিত পূর্ণদৈর্ঘ্য পত্রিকার। তার আলোচনার শিরোনাম ছিল পরিচয়-সংকট ও মিলিয়ে নেয়ার সংগ্রাম।
সেই আলোচনার সূত্রপাত ছিল সাজ্জাদ শরিফ এর কাব্য-ভাবনা নিয়া। তারপর আলোচনার দ্বিতীয় স্তরের শুরুও তার কবিতা, ডানা:
“২. আত্মপরিচয়ের এই সংকট ও তা কাটিয়ে ওঠার অঙ্গীকার ঘুরে-ফিরে এসেছে পূর্ণদৈর্ঘ্য-এর কবিতাগুলোতে। সাজ্জাদ শরিফ-এর কবিতায়-
রাত্রি এলে কেন দূর বনে চলে গেলে

পরিচয়হীন সত্তার এই আর্তি আমাদের স্পর্শ করে; তবে যখন রূপান্তরিত ডানা নখরে গেঁথে উড়িয়ে নেয়, তখন তাকে বেশ অসহায়ই মনে হয়-দুর্মর ব্যক্তিক সংগ্রামের বিষয়টি চাপা পড়ে যায়। তাই সাজ্জাদ তার কাব্যভাবনা ও কবিতায় যে ‘ডানা’য় ভর করে বহুদূরের পথ পাড়ি দিতে চান তাকে কেবল তাত্ত্বিক ভাবেই আমরা সনাক্ত করতে পারি। এর অস্তিত্ব আমাদের মনে কোনো সংলগ্নতার বোধ তৈরি করে না।”
এই পর্যন্ত ছিল কবিতাটার আলোচনা। এই আলোচনা সর্ম্পকে আমার উপলদ্ধিটা এখন এইরকম: একটা সার্বিক বিচার, কবিতাটার ক্ষেত্রে হাজির করা হৈছে। অর্থাৎ, বর্তমান (ঐ) সময়ের একটা উপলদ্ধি হিসাবে চিহ্নিত করা হৈছে, কবিতাটাকে, যার মূলধারা পরিচয়ের সংকট; কবিতাটাতে সংকটটা আছে, আছে অসহায়ত্ব, এই বোধ আমারও হৈছে। যা দ্বিধা, তা হৈতেছে প্রকরণ, ‘তাত্ত্বিক’ বলে যা আবি®কৃত। আমার ধারণা, এই তাত্ত্বিকতা, চিন্তার; (যা এনলাইটমেন্ট এর?), যা আরোপিত, ব্যক্তিরবোধে, যার কোন সংগ্ললতা নাই, পরিপার্শ্বে; এইটাই এই কবিতাটার অভীষ্ট, যে চিন্তা, সে তার সরলরেখা নিয়া হাজির এইখানে। প্রকরণ, একইভাবে এই অর্থে যে, এর যে প্রতীক ডানা, হাঙর, সমাধিমহল; এরা যে চিন্তার উপাদান, তা আহরিত, অন্য কোনখানে, আর তা জলাভুমি, ঝড়, শ্যাওলার ঝোপে নগণ্য প্রাণীর মোহে জড়িত।
এই যে আমাদের পূর্ববঙ্গীয় চিন্তাসকল, তার জারিত রূপ, দিকবিভ্রম; পথিক, তুমি কী পথ হারাইয়াছ? এরই অনু-বিশ্লেষণ? হারানোর উপলদ্ধির পর, ফিরে আসা; আর ফিরে আসা যে কখনোই ফিরে পাওয়া নয়, এই নত স্বীকারোক্তি থেকে উচ্চারিত বিষাদবাণী?
কবির মর্মবেদনা যদি বোঝা-ই যেত, তাহলে তো এইক্ষণে, আমিও হৈতাম কবি!
ই.হা.
ঢাকা, ১৯ই জুন, ২০০৭।

সাহিত্যের ঘটনা: অব্যক্ততার বয়ান
সাহিত্যের ঘটনা: অব্যক্ততার বয়ান
আল মাহমুদ।। বিচূর্ণ আয়নায় কবির মুখ।।
প্রচ্ছদ: ধ্র“ব এষ।। একুশে বাংলা প্রকাশন।। বইমেলা, ২০০৭।।
পৃষ্টা: ১৯২।। মূল্য: ২০০টাকা।।
আল মাহমুদ এর বইটা পড়ার পর থিকাই ভাবতেছিলাম যে, এইটা নিয়া লিখবো। কিন্তু লিখার কথাগুলি বলতেছিলাম পরিচিত মানুষজনকে তাই আর লিখা হইতেছিল না। যার ঠিক উল্টা কাজটা আল মাহমুদ করছেন বলে আমার মনে হইছে। তিনি বলার কথাগুলিরেই লিখিত করছেন। হয়তো বলা যায় যে, শুধুমাত্র রাজনৈতিক ও সামাজিক না, সাহিত্যেরও নিজস্ব ঘটনা ও ইতিহাস আছে, এইগুলি যে কিভাবে সম্ভব হইতে পারে, তার একটা ধারণা হয়তো এই বইটা পড়লে টের পাওয়া যাইতে পারে ...
অন্যদিক দিয়া মনে হইতে পারে যে, একটা ‘পাপ’ না করতে পারার সাফল্যই তারে বাঁচাইয়া দিছে। বইটাতে তিনি তাঁর বিয়া’র কয়দিন পরেই আরেক মেয়ের প্রতি তাঁর ’লোভ’ এর কথা বলছেন, এই ধরণের স্বীকারোক্তি করতে গেলেও বুকের পাটা লাগে; কারণ বিবাহ করা মানেই তো ’কাম’ এর নিবৃত্তি না, এই যে মনোগ্যামিতার অস্বীকার তাঁর আছে, এইটা একটা বড় ব্যাপার বলে মনে হইছে, যদিও আল্লাহ উনারে বারবারই বাঁচাইয়া দিছে ... এইটা ধরলেও তাঁর স্বীকারোক্তি অনেক কিছুই খোলাসা করে যৌনতা বিষয়ে ... আবার বিয়া’র পরপরই অন্য মেয়ের প্রতি ‘লোভ’ এর জন্যে তিনি যে চড়ও খাইছেন, সেইটাও তিনি বলে দিতে পারছেন ... আর এইটা পইড়া এইরমও মনে হইছে যে, সেই সময়ের তাঁর এই স্বচ্ছতার বোধই হয়তো সোনালী কাবিন এর জন্ম দিছে ...
প্রথমেই বলতেছিলাম সাহিত্যের ঘটনা ও ইতিহাস এর কথা। আসলে এইটা তো তাঁর আত্মকথন, এইখানে ঘটনাগুলি তিনিই নির্বাচন করছেন এবং বর্ণনা দিছেন, একইসাথে তিনি নিজেও এই ঘটনা-প্রক্রিয়ার অংশ ছিলেন, তাই এই ঘটনা ও বর্ণনাগুলির নৈর্ব্যক্তিক হওয়ার কোন কারণই নাই, তাঁর অবস্থান ও দৃষ্টিভঙ্গি-ই এর মূল নিয়ন্ত্রক, অর্থাৎ যেইটা ন্যারেশন, সে-ই কিন্তু অনেকক্ষেত্রে ঘটনার ডিরেকশনটারে ঠিক কইরা দিতেছে ... যেমন ধরেন, উনি ১৯৭১ সালের ২৫শে মার্চের কয়েকদিন আগে শামসুর রাহমানের সাথে দৈনিক পাকিস্তানের (বাংলার) সামনে এবং ২৫শে মার্চের পরে ইত্তেফাকের সামনে শহীদ কাদরী’র সাথে দেখা হওয়ার ঘটনার কথা, যেইখানে তিনি নিজেই উপস্থিত, সেই বর্ণনা দুইটা খেয়াল কইরা পইড়া দেখেন:
কিন্তু বাংলাদেশের অধিকাংশ প্রগতিবাদী কবিরা প্রকৃতপক্ষে শেখ সাহেবের পক্ষাবলম্বন করেননি। . . . এ সময়কার একটি ঘটনা আমি উল্লেখ করতে চাই। অন্যত্রও করেছি। সেটা হলো, রিকশায় আমি তখনকার দৈনিক পাকিস্তান পত্রিকার সামনে দিয়ে যাচ্ছিলাম। গেটে শামসুর রাহমানের সাথে দেখা হলে আমি রিকশা থেকে নেমে এলাম। শামসুর রাহমান বেশ উত্তেজিত হয়ে আমাকে বলতে লাগলেন, আমি আওয়ামী লীগকে সমর্থন করি। শেখ মুজিবকে সমর্থন করি। তারপর তিনি যে মন্তব্য করেছিলেন তা এখানে আমি উল্লেখ করতে চাই না।
অথচ আজকালের প্রেক্ষাপট কাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে।
পৃষ্টা:৯১।
এখানে একটা ঘটনার কথা উল্লেখ করি, আমি ঢাকা ছেড়ে যাওয়ার আগে ইত্তেফাকের ধ্বংসাবশেষ দেখার জন্য টিকাটুলি গিয়েছিলাম। মতিঝিলের যেখানে শেষ সেখানে একটি ওষুধের দোকানে জরুরি ওষুধ কিনে বাসায় ফিরে যাওয়ার সময় শহীদ কাদরীর সঙ্গে দেখা হয়ে যায়। আমাকে দেখে তিনি উচ্চহাস্য করেছিলেন। সে হাসির অর্থ আমার কাছে তখনো যেমন দুর্বোধ্য ছিল আজও দুর্বোধ্য।
পৃষ্টা:৯৫।
এইটা আল মাহমুদেরই ন্যারেশন। শামসুর রাহমান বা শহীদ কাদরী একই ঘটনার কথা বললে হয়তো একইভাবে বলতেন না। কিন্তু মজার ব্যাপারটা হইতেছে, শামসুর রাহমান বা শহীদ কাদরী এই ঘটনাগুলিরে কখনোই লিখিত করেন নাই এবং সম্ভবত এইগুলারে সাহিত্যের বাইরের ব্যাপার বলেই মনে করতেন বা করেন। আর আল মাহমুদ তারে বলবার মতো মনে করছেন এবং বলছেন। এই বলতে পারটা যে কতোটা জরুরী তা তিনি তাঁর অস্তিত্ব দিয়াই জানছেন:
. . . আমাদের অনেক অসাধারণ কাব্য প্রতিভা বক্তৃতা দিতে সারা জীবনেও সম্মত হননি। হয়তো এই ভেবে সম্মত হননি যে, এতে কবির ধ্যান ও জ্ঞানের নীরবতা অনেক সময় ব্যর্থ হয়ে যায়। আমি এটা এক সময় নিজেও ভাবতাম। কিন্তু আমি যদি বলতে না জানতাম তাহলে আমাকে শেয়াল ও শকুনের খাদ্য হতে হতো।
পৃষ্টা:৮২।
এই বইটা এই কারণেই বিশিষ্ট একটা ব্যাপার বলে মনে হইছে। কারণ, সাহিত্যে কতটুকু বলা হবে আর কতটুকু অব্যক্ত থাকতে হবে, বলা হবে কিন্তু লিখা হবে না - এই তর্কটারেও তা এক্সপ্লোর করতে পারে একভাবে।
আবার ধরেন, আল মাহমুদ যে সব ঘটনাই বলছেন, এমনটাও কিন্তু না। যেমন, মুক্তিযুদ্ধের সময় অনেক ঘটনার কথাই তিনি বলছেন, কিন্তু সব ঘটনার কথা হয়তো বলবার মতো বলে মনে করেন নাই, মানে তিনি না-ই বলতে পারেন, সব ঘটনার কথাই যে বলতে হবে বা মনে রাখতে হবে এইটাও না ... বলার প্রসঙ্গটা হইতেছে যে, এইখানে হয়তো একটা নির্বাচন পদ্ধতিও তো আছে, ব্যক্তির অগোচরে, তাঁর ব্যক্তিত্বে, ব্যক্তি-প্রতিভাতে ... যেমন, আমি তো এইখানে আল মাহমুদের বইটার পুরাটাই বলতেছি না ...
এই বলাবলির ক্ষেত্রেই আবার আল মাহমুদ ‘বেয়াদবি’র প্রসঙ্গ আনছেন:
আমি তারুণ্যের স্বীকৃতি দিতে কখনো অস্বীকার করিনি। তরুণ কবিদের পদ্যের চেয়েও তাদের চেহারা আমার কাছে রহস্যময় বলে ধারণা হয়েছে। আমার কাছে সাহস করে কোনো তরুণ কবি এসে কথা বলতে চাইলে তাকে প্রশয় দিতে দ্বিধা করি না। তবে কিছু বেয়াদব তরুণ অসঙ্গতভাবে অগ্রজ কবিদের অপমান করতে চাইলে আমি এর জবাব দিতে ছাড়ি না। বেয়াদব তো শিল্পের সব ক্ষেত্রেই আত্মগোপন করে আছে। এরা সাহিত্য শিল্পের কোনো উপকার করে না। তবে অপকার এবং অসংযত আচরণের দৃষ্টান্ত স্থাপন করে। এরা সাহিত্যে থাকে না কিন্তু এদের দুর্ব্যবহার সাহিত্যের সমালোচকেরা বেশ কৌতূহলের সঙ্গে উল্লেখ করেন, যা আমি কোনোভাবেই সঙ্গত বলে মেনে নিতে পারি না।
পৃষ্টা:১৮৮।
কিন্তু আমার সন্দেহ, আল মাহমুদ এইখানে বেয়াদবি বলতে এক ধরণের অস্পষ্টতাও বোঝাইতে পারেন। যেমন আল মাহমুদ সিনিয়র বইলা উনার কবিতার সমালোচনা করতে গেলে, ইনাইয়া বিনাইয়া প্রথম উনারে বড় করতে হইবো, তারপর উনার ছোটখাট দোষ ধরতে হইবো ... এই টাইপ একটা আলোচনা-সমালোচনার ব্যাপার আমাদের দেশে চালু আছে। বিনয় আর অস্পষ্টতা এবং বেয়াদবি আর স্পষ্টতা যদি সমার্থক হয়া উঠে তাইলে সত্যি সত্যি সাহিত্যের বিপদ আরো আছে।
যেমন ধরেন, আল মাহমুদের কবিতারে কেউ কইলো উনি ফেটিস্ট ধরণের কবিতা লিখেন, উনি বস্তুর অংশরে সমগ্র জ্ঞান করেন, তার উপর মহত্ত্ব আরোপ করেন ... আর এইভাবে তাঁর কবিতার একটা সমালোচনা যদি দাঁড় করান ... আমার ধারণা সেইটা বেয়াদবি ছাড়াই করা সম্ভব হইতে পারে... কিন্তু প্রশ্ন যেইটা দাঁড়ায়, কবিতার বিচারের ক্ষেত্রে এইধরণের মানদন্ড প্রয়োগ কি কইরা সম্ভব হয়া উঠে?
অন্যভাবে দেখতে গেলে, কবিতার বিচার হয়তো সবসময় দাঁড়ায় তার অর্থবোধকতার সাপেক্ষে, অর্থাৎ, একটা কবিতা কি কি অর্থ উৎপাদন করতে পারে আর তার অর্থবোধকতাগুলি তৈরী হয় সমাজে বিদ্যমান জ্ঞান-কাঠামোগুলোর ভিতর দিয়াই আর সেই ক্ষেত্রে ধরেন, আমি বাঙ্গালী হয়া রাঙ্গামাটির চাকমাদের নিয়া কবিতা লিখলাম, সেইটার বিচারের ক্ষেত্রে সাম্প্রতিক নৃবিজ্ঞানের পরীক্ষায় পাশ করার বিষয়টা কি এড়াইয়া যাওয়া সম্ভব? ... একটা কবিতার কবিতা হওয়ার জন্য দর্শন ও সমাজিক বিজ্ঞানের আবশ্যিক শর্তগুলিকে পূরণ করা কতোটা জরুরী বিষয় হয়া উঠতে পারে? বা কবিতার লক্ষ্য কি সমাজের ভিতর নিজেকে গ্রহণযোগ্য করে তোলা, যেহেতু সে সমাজ-সংশ্লিষ্ট, সামাজিক জ্ঞান দিয়াই কি তাঁর বিচার স¤পন্ন হবে? ...
এই তো গেলো ভিতরের বিবেচনা, এছাড়া মিডিয়া ও অনান্য সামাজিক সর্ম্পকের বিষয়গুলা তো আছেই। যেমন শক্তি চট্টোপধ্যায় বিষয়ে আল মাহমুদের বিচারটা উল্লেখ করা যাইতে পারে:
অথচ শক্তি চট্টোপধ্যায় আমার সঙ্গে ছিলেন ঈর্ষাকাতর। আমার কবিতা সম্বন্ধে সুযোগ পেলেই অযথার্থ মন্তব্য করতেন। অথচ এই শক্তি চট্টোপধ্যায়ই মুক্তিযুদ্ধের কিছু দিন আগে পূর্ব বাংলার কবিতা বলে যে সংকলন বের করেছিলেন, তাতে আমার কবিতাকে এতটাই প্রাধান্য দিয়েছিলেন যে, আমি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম। কবিদের এই অর্ন্তবিরোধ অস্বাভাবিক কিছু নয়। আমি শক্তির ব্যাপারে কোনো অবস্থাতেই অসহিষ্ঞু হতে পারিনি, কারণ পশ্চিমবঙ্গের কবি বলতে এখনো শক্তিকেই প্রাধান্য দিয়ে থাকি। তার ধারেকাছে কাউকে বিবেচনা করতে পারি না।
আনন্দবাজার পত্রিকায় তাদের ইচ্ছা অনুযায়ী কাউকে শীর্ষে তুলতে পারে, আবার কাউকে অন্যায়ভাবে স্তিমিত করে দিতে পারে। এটা অহরহ তারা করে থাকে। কিন্তু অকবিকে কবি বানানোর কোনো চেষ্টাই সফল হয় না, সফল যে হয় না শক্তি চট্টোপধ্যায়ই তার প্রমাণ।
পৃষ্টা:১৮৭।
আনন্দবাজার বহুত চেষ্টা কইরাও শক্তিরে অ-কবি বানাইতে পারে নাই। আবার শক্তি আল মাহমুদের কবিতারে পছন্দ না করলেও তৎকালীন সময়ের প্রেক্ষিতে কবিতার ক্রনল্যজিতে আল মাহমুদের কবিতারে অস্বীকার করতে পারেন নাই।
তাই সাহিত্যের ইতিহাস সামাজিক, রাজনৈতিক ইতিহাসের বাইরের কোন ব্যাপার না। এইসবের প্রতিফলন সাহিত্যের ইতিহাসে আছে, খুব প্রাসঙ্গিকভাবে মনে পড়ে, স্পেনের গৃহযুদ্ধের কথা, সেইটা আর রাজনৈতিক থাকে নাই, সাহিত্যের ইতিহাসও প্রত্যক্ষভাবে তারে জড়িত করছে। বাংলাদেশের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ, জাসদ ... এইসব সাহিত্যের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক ঘটনা। কিন্তু সাহিত্যেরও নিজস্ব ঘটনা ও ইতিহাস আছে, এইসবের বয়ান বেশিরভাগ সময়ই অব্যক্ততার ভিতর থাকে। কেউ তারে মিথ ও কাহিনির রূপ দিতে চায় এবং দিতে পারে, কেউ তারে পাশ ফিরায়, এড়ানোর পথগুলি তৈরী করে, কেউ নিজ নিজ বয়ানগুলিও হাজির করে ...
বাংলাদেশের কবিতার ইতিহাস এর ক্ষেত্রে আল মাহমুদ তাঁর বয়ান হাজির করতে গিয়া তারে বলছেন ‘ষড়যন্ত্র, হিংস্রতা ও প্রতিভাকে অস্বীকারের ইতিহাস’:
বাংলাদেশে কবিতার ইতিহাস হলো ষড়যন্ত্র, হিংস্রতা ও প্রতিভাকে অস্বীকারের ইতিহাস। এতে প্রকৃত কত কবি যে কাব্য রচনা ত্যাগ করে অন্ধকারে হারিয়ে গেলেন তার কে হিসাব রাখে। অনেকে প্রতিভার ফুৎকারে বাতাসে আগুন ধরিয়ে দিতে পেরেছিলেন। আমার মনে পড়ছে হাসান হাফিজুর রহমান, সাইয়ীদ আতিকুল্লাহ, বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর, মোহাম্মদ মাহফুজ উল্লাহ, আবু হেনা মোস্তফা কামাল, নিলুফার বানু, লতিফা হিলালী ও জিয়া হায়দারের কথা। মোহাম্মদ মনিরুজ্জামানের কথাও আমি সাহস করে বলতে পারি। তিনি যে আড়ম্বর নিয়ে শুরু করেছিলেন তার কী পূর্ণতা পেয়েছে? হয়তো আমার এই বিবরণে বির্তক সৃষ্টি হবে। এটা জেনেই আমার জীবন দৃষ্টি আমি বর্ণনা করে ব্যাখ্যা করেছি। সমালোচনা তো থাকবেই। তবে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি একজন কবির নাম উল্লেখ করব যিনি সাহিত্যের নিয়ম পূর্ণ করেও পূর্ণতার সম্মান এই হিংস্র দেশ থেকে আদায় করতে পারলেন না। অথচ কথাশিল্পী হিসেবে তিনি যদি গণ্য হতে চাইতেন তাহলে তার প্রতিদ্বন্দ্বী খুঁজে পাই না। জানি না তিনি কবি হতে চেয়েছিলেন কেন? তিনি তো গদ্যেই মহাকাব্য রচনা করেছেন। তার নাম আলাউদ্দীন আল আজাদ।
পৃষ্টা:৭৪।
যে নামগুলি তিনি বলছেন, তাতে তাঁর নিজস্ব পছন্দ তো আছেই, কিন্তু একটা পরিক্রমার কথা বা আঁচও কি নাই? কিভাবে একজন কবি সমকালে চিহ্নিত হন বা অচিহ্নিত হয়া থাকতে পারেন, তার একটা নমুনাও পাওয়া যায় কিনা, সেইটা বিবেচনায় রাখতে পারেন যে কোন পাঠক। এই প্রসঙ্গটা আরো স্পষ্ট হয় যখন তাঁর বয়ান আগাইতে থাকে:
আমি কোনো উচ্চাকাক্সক্ষা নিয়ে ঢাকায় আসিনি। এসেছিলাম শুধু কবি হওয়ার স্বপ্ন নিয়ে। একটু স্থান, কোথাও অনেকের ফাঁকে নিজের নাম ছাপা হয়েছে এতেই আমি তুষ্ট থাকতাম। কিন্তু ব্যর্থ কবির দল সব সময় প্রকৃত কবিকে চিনে ফেলে। তাকে আর মাথা তুলতে দেয় না। সবাই শুধু মাথায় আঘাত করতে চায়। আর পদের সঙ্গে আমার নাম উচ্চারিত হয়, যেমন শামসুর রাহমান, শহীদ কাদরী - তারা আমার সঙ্গী ছিলেন বটে। কিন্তু বন্ধু ছিলেন না। ছিলেন কঠোর ও নির্মম প্রতিদ্বন্দ্বী। সামান্যতম ছাড়া তারা আমাকে দেননি। তবে আমি গ্রাম্য লোক বলেই অনেক বিষয়ে কারো পথ আটকে দাঁড়িয়ে থাকিনি।
পৃষ্টা:৮৯।
এই জায়গাগুলিরে আসলে কে স্পষ্ট করে? কে কারে ধরে রাখে? বা কে কারে অ-নির্বাচিত করে? কিভাবেই বা করে? এইখানে হয়তো সমালোচনার একটা ঘটনা আছে। কিন্তু সত্যিকারভাবে কোন সমালোচনা সাহিত্য বাংলাদেশে দাঁড়াইছে বইলা আল মাহমুদও মনে করেন না। তাই সমালোচনায় অবিশ্বাসী তিনি নিজেই নিজের সমালোচনা করছেন:
আমি দাবি করি, আমি জেলখানায় বসে ত্রিশের কবি স্বভাবের বিপরীতমুখী বাকচান্ঞল্য সৃষ্টিতে পারঙ্গম হয়েছিলাম। দুর্ভাগ্যের বিষয় এ নিয়ে কোনো বিস্তারিত আলোচনা করার মতো শক্তিধর কোনো সমালোচক বাংলাদেশে ছিল না। ফলে বাংলাদেশের আধুনিক কবিতা মূলত সমালোচনাহীন এক শিল্প তরঙ্গে নিজেকে ফোয়ার মতো ছড়িয়ে দেয়ার আয়োজন পূর্ণ করে তোলে। আর এখন আমি নিজেই কবিতার সমালোচনায় অবিশ্বাসী হয়ে উঠছি।
পৃষ্টা:১৫৮।
আমার ধারণা তাঁর সমালোচনাটা খারাপ হয় নাই। তবে তিরিশের স্বভাবরে তিনি কিভাবে দেখছেন, সেইটা বললে হয়তো আরো ভালোভাবে বোঝা যাইতো বিষয়টা। হয়তো তিনি বলছেনও অন্য কোথাও। কিন্তু যেইটা জরুরী উপলদ্ধি, তা হইতেছে সমালোচনাহীনতা। মনে হইতে পারে যে, অনুল্লেখ এর ভিতর দিয়াই বর্তমান সময়ে একজন কবি বা লেখকরে মাইরা ফেলা সম্ভব। কিন্তু একটা কবিতা যে কোন পরিস্থিতিতেই জেগে উঠার সম্ভাবনাকে যদি ধারণ করতে না পারে, তখন সেইটা আসলে কোন কবিতা-ই না। আবার যখন বিষয় হিসাবে বা বই হিসাবে এই বইটা অ-নির্বাচিত থাকে, ধামাচাপা দেয়ার চেষ্টা হয় অথবা অন্য কোনকিছুকে জোর জবরদস্তি করে জরুরী করে তোলা হয়, তখনই সন্দেহ হয়, পথিক, ...
তবে আল মাহমুদ নিজেও সমালোচনারে এড়াইছেন ‘কাম’ এর বশবর্তী হয়া। একটা ঘটনার কথা তিনি বলছেন, এইভাবে:
ড. সুমিতা চক্রবর্তী বলে এক মহিলা আমার ওপর একটি গবেষণামূলক প্রবন্ধ রচনা করলেন। প্রবন্ধটিতে আমার তীব্র সমালোচনা থাকলেও আমার কবিতার যথেষ্ঠ প্রশংসা ছিল। এই প্রবন্ধটি প্রকাশের পরেই সুমিতা চক্রবর্তীর সঙ্গে আমার কলকাতায় এক অনুষ্ঠানে সাক্ষাত হয়েছিল। . . . সুমীতা যাদবপুর ইউনিভার্সিটির বাংলা বিভাগের সম্ভবত তখন প্রধান ছিলেন। তিনি অনেক বিষয় আলোচনা করেছিলেন, যা তর্কসাপেক্ষ। কিন্তু সাক্ষাতে তার সঙ্গে আমি কোনো তর্কে যাইনি। এর একটা কারণ হতে পারে যে, তিনি আমার দৃষ্টিতে এক সুন্দরী যুবতী বলে প্রতিভাত হয়েছেন। আমি সু-রূপা, লাবণ্যময়ী কোনো ঈভের সঙ্গে বিতর্কে জড়াই না।
পৃষ্টা:১৫৮।
এই ঘটনা পড়ার পর আল মাহমুদ এর মিটিমিটি, হাসিহাসি চেহারা আমার সামনে ভাসতেছে ...
কিন্তু পাঠক তো জানতেই চাইবেন, আল মাহমুদ এর এইসব কথা ও কাহিনি কতোটা সত্যি? তখনই এই প্রশ্নটা সামনে আসে যে, একজন কবি’র দায়িত্ব কি ‘সত্য’ কথা বলা বা ‘সত্য প্রকাশ’ই কি শিল্পের লক্ষ্য? ‘সত্য’ বিষয়ে ক্রিটিক্যাল না হইলেও ’সত্য-বলা' কে একটা কাজ হিসাবে দেখলে আল মাহমুদের একটা বয়ান এই প্রসঙ্গে হাজির করা যাইতে পারে:
কবির জীবন কী রকম হয় তার কোনো দৃষ্টান্ত আমার কাছে নেই। অথচ অনেক কবির জীবন-কাহিনী বা স্মৃতিকথা আমি পাঠ করেছি। একবার এক বিদ্বান ব্যক্তি আমার বই ‘যেভাবে বেড়ে উঠি’ টিভিতে আলোচনা করতে গিয়ে আমাকে প্রশ্ন করেছেন - ‘লোকে বলে আপনার এই বইয়ের পন্ঞাশ ভাগ সত্য আর পন্ঞাশ ভাগ মিথ্যা।’ আমি হেসে বললাম, আপনি তো ইংরেজী সাহিত্যের তুখোড় ছাত্র ছিলেন। আধুনিক সাহিত্যের খোঁজ-খবর রাখেন। আপনিই বলুন, একটা বই সেটা আত্মজীবনী হোক বা উপন্যাসই হোক এর পন্ঞাশ ভাগ সত্য হলে এটা কি অকল্পনীয় সাহিত্যে সত্য হিসেবে গ্রহণযোগ্য হওয়ার কথা নয়? তিনি পাশ কাটিয়ে অন্যদিকে চলে গেলেন। কারণ আমার ধারণা এই বইয়ের দ্রুত গতি ও গদ্যের বিদ্যুৎ ওই ভদ্রলোকের আয়ত্তাধীন ছিল না। তিনি রাজনৈতিক পক্ষপাত থেকে আমাকে জব্দ করতে চেয়েছিলেন। হয়তো আজও চান। কিন্তু আমি তাকে একটা কথা বলতে পারি, পন্ঞাশ দশকের যে ক’জন কবি খ্যাতি-অখ্যাতি নিয়ে বেঁচে আছেন তাদের একটিমাত্র জীবন-কাহিনী। আর সেটি হলো ‘যেভাবে বেড়ে উঠি।’
কবিদের জীবন এরকমই হয়। কোনো কবিই তো সত্য রচনার প্রতিশ্র“তি দিয়ে সাহিত্যে আসেন না। কিন্তু লোকে তার মিথ্যাকে সত্য ধরে নিয়ে তাকে পুরস্কৃত করে এবং অমরতার মালায় তার নামটি গেঁথে নেয়। আমি অবশ্য অমর হওয়ার বাসনা থেকে কাব্য রচনা করিনি।
পৃষ্টা:৭৮।
প্রসঙ্গত বলা যায় ‘যেভাবে বেড়ে উঠি’র কথা, সেইটা কিন্তু সাহিত্যের ঘটনা হিসাবে এতোটা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় নাই। হয়তো আবিদ আজাদ এর ‘কবিতার কথা’ (নামটা ঠিক আছে তো?) আমার আগেই পড়া ছিল বলে মোহিত হইতে পারি নাই।
তবু আল মাহমুদ কথা বলতে চাইছেন এবং বলাটা জরুরী মনে করছেন, এই বোধটাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হইছে। মনে হইছে, তিনি একটা জীবনের পুরাটাই বেঁচে থাকতে চাইছেন শুধুমাত্র কবিতার জন্যই। ‘সত্য’ হোক বা ‘মিথ্যা’ হোক, এই কথাটাই তিনি বারবার বলার চেষ্টা করছেন, এই বইটাতে। কবি’র সেই কথাগুলা শোনা হোক। পাঠক, কান পাতেন, শোনেন, সাহিত্যের দুর্গের ভিতর বাজিতেছে যুদ্ধের দামামা, কৌশলী খেলা ... কেবল মৌন, মন্থর না, নানান বিভেদ, বিকাশ ও ঘটনার অন্তহীন পরিক্রমার একটা চ্যাপ্টার এই বইখানা।
ইমরুল হাসান
ঢাকা, ২১/০৪/০৮.

ভণিতাহীন, প্রাত্যহিক এবং সশস্ত্র *
ভণিতাহীন, প্রাত্যহিক এবং সশস্ত্র *
শিরোনামের এই বিশেষণ,বিচার, বর্ণনা কিংবা চিহ্ননির্দেশক শব্দগুলি শামসেত তাবরেজী’র কবিতা সম্পর্কে বলা। উল্লেখ করা আছে তার বইয়ের মলাটের ভাঁজে। এর সত্য-মিথ্যা, ভালো-মন্দ কিংবা ঠিক-বেঠিক এর অনুভব পাঠকও পাবেন চৌষট্টি পৃষ্টার এই কাব্যগ্রন্থের উনপঞ্চাশটি কবিতায়। আমি শুধু কবিতাগুলির ভিতর একবার হেঁটে যাওয়ার স্মৃতি-তর্পণ করতে বসছি। কিন্তু করি কী করে?
বাক্যগণ লিপ্ত শুধু তর্ক করিবারে।
পাঠক, সাবধান! এই কাব্যগ্রন্থের ভিতরে ঢোকার জন্য সুড়ঙ্গ তৈরি করার আগে, নিজের পরিখা খনন করে নিন, প্রথমে। কাব্যগ্রন্থের শুরুতেই আক্রমণ, মার্চপাস্ট সং। যে কোন সূত্রপাত, জন্মই (যথা, প্রাত্যহিকতা, এই প্রসক্সেগ) যেন মৃত্যু-অভিমুখী; তার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ? কলহ, কোলাহল করতে করতে তারা এগায়, যেন ঘোড়া, শম্পারাত্রি জুড়ে। গান আর সুর নয়,তার প্রাত্যহিকতা, তার প্রবাহমানতার শেকলে আটকা পাঠক ভাবো কী করবে তুমি? কবিতা-রচনা?
পোঁদ-পাকানো ছেলের দল/ এক লাইন কবিতাও লিখতে পারছে না
এই রায় শিরোনামহীন এর। তাইলেই বোঝ, সব পথ আটকানো; কেবল সঙ্গী-সাথী তিনজন, তাদেরই কাহিনি-বর্ণনা। যা বলা হয়েছিল তা-ই, অন্ধের ভবিষ্যত-বয়ান, রুদ্ধ নিয়তির পথ . . . . কেননা ঘটনার গতিপথে যা দৃষ্টিসক্ষম প্রতিপাদ্য, তারই চিত্ররূপ . . . . যেখানে পুলিশ-প্রজাপতি, ‘প’ বর্গে স্থাপিত এবং সমাহিত ‘ব্যক্তিগত আমের আরাম’ এ। আর ‘আরাম’ মানে ‘প্রেম’; ধর্মের আসরে নিরীহ-নিপাট বোধ, পাঠক এইবার তোমার মুখোশ-ই খসে পড়লো . . . . বন্ধ্যা গবেষণাকেন্দ্রে এর অনুসন্ধান প্রকল্প হাজির করো তুমি . . . কেন তুমি এই বই পাঠ করতে নেমেছো? কিসের আশায়? জ্ঞানের লোভে ও শান্তি-কামনায়? যদি তা-ই হয়ে থাকে, এখনই পিছন ফিরো, এই কবিতা তোমার পাছায় আজ সমাজ-বাস্তবতা প্রবেশ করাইবে . . . .
কিছুটা ভব্যতা রাখো
অতঃপর এই মিনতি। ব্যক্তিগত দাবানল। সমিতি, প্রতিষ্ঠান, এনজিও, যারা বাবা-মামা-চাচা-মা-বোন সকলই, আমাদের দরিদ্র দেশে, মহাত্মা . . . . তার অপরপৃষ্টে বকুল-বক্তব্য খানি . . . . সংবিধান-আলোচনা
দেশ ধ্বংস হয়ে গেলে/ দেশের গল্প থেকে যাবে
কি করে আর্বিভুত হলো দেশ? তার অখন্ডতা? কাঁধের উপর চাপিবে কি জোয়াল? বর্ণনা-রীতি, ব্যাকরণ-সংশ্লিষ্টতা? দেশ এর অমিমাংসিত গল্প শেষে, জেগে উঠে কবিতার হাড়-কংকাল, তার সংজ্ঞায়ন থেকে জন্ম নেয় অমরত্ব-লোভী বানী:
কবিতায় এখন/ তেজপাতাও ব্যবহার করা চলে
জানি সময় খুব দ্রুতই আগায় আর মুছে ফেলতে চায় তার চিহ্নায়ন, তারপরও আরো ষাট বছরকাল বেঁচে থাকার ইচ্ছা কিলবিল করছে যেন এই লাইনটার . . . . কবিতা বেগম কে টেক্কা মেরে, দেখা যাক, কোথায় গিয়ে থিতু হয় সে, পুনরায় জেগে উঠার আগে যে যাচ্ছে বলে লোধ্রকণা, ফর্মলেস শাদা, ক্ষুধার গভীর সমুদ্র আর নিয়ে চলেছে ভার ছায়াচিত্রের রাজনীতি’র . . . . কোথায় চলেছে সে?
জাহান্নামে, চলো, চলো, চলো . . .
পাঠক, তোমারই আশেপাশে বসে ছুরিতে শান দিচেছ, লক্ষী-সোনা লুসিফার, প্রনয়ী যে তোমার, কবি, প্রবন্ঞিত প্রেমিক, নিয়ে চলছে ভুলিয়ে-ভালিয়ে; মিথ্যা তো সবাই বলে, অর্থাৎ ‘মিথ্যা’ মানে নিশ্চয়তা জীবের, ‘সত্য’ যেমন মৃত্যু-সমান . . . পেঁয়াজের ঝাঁজ . . . এ যে আমারই আন্ডারওয়্যার . . . দুঃখ-শোক এর এলিজি রচনা . . . তারপর?
ঊষালোক জুড়ে শটীফুলের ভৈরোঁ
আমাদের মানবজন্মের যৌথতা, জন্ম-মৃত্যু-ইতিহাস-দেশ-কবিতা সবকিছু জুড়ে কি মিহি একটা চাদর ছড়িয়ে পড়লো যেন, গাধার মতো বিষন্নতা, কান্না, ক্লেদ, বর্ণনার; হঠাৎ-ই সবকিছু তেড়ে-ফুড়ে আসলো যেন বিহ্বলতা; এর পাশে বসি, হাত-বুলাই, প্রিয় গাধা . . . . আমাদের যৌথতা . . .জ্বর . . . তাকে ঘিরে আছে বেষ্টনী
ভাসুরবিলাসী উন্নয়ন
গ্রামই তো মূলক্ষেত্র। অনাবি®কৃত ভূ-খন্ড আমার! যেখানে শহর নতুন করে আবিষ্কার করছে গ্রাম আর আমাদের গ্রামের ভিতর থেকে শহর জেগে উঠছে, শ্রেনী-বিভেদ জনিত স্থানের ক্রূর যৌনচেতনা . . . প্রকাশ-বিহ্বল প্রকাশনা . . . . জাগিয়ে তুলছে আম্রকানন থেকে কলের গান . . . চতুর ইতিহাস-রূপ . . . দেশ-চিন্তা . . . আর যিনি এতকিছু ভাবছেন মধ্যবিত্ত এর বারান্দায় বসে, খাঁচা-সংগ্রাহক, কি তার পরিচয়?
আমি শ্রমশীল সংগীত-শিল্পী
তার বিনীত অভিপ্রায় বর্ণনা . . . তার দেশ . . . যেইখানে হরিণ মুগ্ধ চাটে ব্যাগ্রের গাল . . . আর ফলত . . . নানা পোষ্য . . . উদাসীন গান গায় . . . সেইখানেই তার শ্রমশীলতা . . . তার তেঁতুল-কাহিনী পাঠ করে উঠে আবারো নিমজ্জিত হই . . . ভাবনায় কত যে কাঁটা, কত যে ক্ষুরের পোচ, ছিন্ন-ভিন্ন করে গেলো . . . তার আঘাতগুলি . . . বর্মহীন করে দিলো আরো . . . পাঠক, আপনাকে রক্তাক্ত করার প্রয়াসেই রচিত হয়েছে, এই কবিতা!
আম্রকানন থেকে মাভৈ’ কলের গান।। শামসেত তাবরেজী।। জাতীয় গ্রন্থ প্রকাশ।। ২০০৭ খ্রীষ্টাব্দ।। প্রচ্ছদ: শামসেত তাবরেজী।। পৃষ্টা: ৬৪।। মূল্য: ৭০ টাকা।।
* শিরোনাম এর বাক্য বইটির ফ্ল্যাপে সুমন রহমান এর লেখা।

কাক ও কোকিল: মাঘ নিশীথের বিড়ম্বনা
কাক ও কোকিল: মাঘ নিশীথের বিড়ম্বনা
মুনশী আবদুল করিম সাহিত্যবিশারদ ও আত্মসত্তার রাজনীতি।। গৌতম ভদ্র।। প্রচ্ছদ: অমল আকাশ।। সংহতি।। সেপ্টেম্বর, ২০০৭।। পৃষ্টা: ৮৮।। দাম: একশত টাকা।।
“জাতি বলুন আর সমাজই বলুন, তাহাকে জাতীয় ভাষার সাহিত্য হইতে জীবনীশক্তি ও উহার আদর্শ খুঁজিয়া লইতে হইবে, জাতীয় ভাষার সাহিত্য হইতে রসাকর্ষণ করিতে হইবে, নচেৎ তাহার উন্নতি অসম্ভব। কেবল দুই-চারি জন শিক্ষিত ব্যক্তি লইয়া কিছু জাতি বা সমাজ হয় না, আপামর সাধারণ, শিক্ষিত, অশিক্ষিত সকলকে লইয়াই জাতি বা সমাজ গঠিত হয়। জাতীয় বা সমাজ দেহের অণুতে পরমাণুতে পর্য্যন্ত প্রবাহ সৃষ্টি করিবার একমাত্র উপায় মাতৃভাষা।”
“দেশপ্রচলিত আপামরসাধারণের বোধ্য ও নিত্য-ব্যবহৃত জীবন্ত ভাষাই সকল জাতির জাতীয় ভাষা হওয়া উচিত। তাহা হইলেই সেই জাতি সেই ভাষার সাহায্যে উন্নতির দিকে অগ্রসর হইতে পারে।”
“একমাত্র জাতীয় সাহিত্যের অভাবেই বঙ্গীয় মুসলমান-সমাজ আজও ‘যে তিমিরে সে তিমিরে’ রহিয়া গিয়াছে, এবং আরও বহুদিন এভাবে থাকিবে, তাহাতে আর সন্দেহ হইতে পারে না।”
- মুনশী আবদুল করিম সাহিত্য বিশারদ, বাংলার মুসলমানগণের মাতৃভাষা
১. বহি-বৃত্তান্ত
মুনশী আবদুল করিম সাহিত্যবিশারদ বিষয়ে আলোচনা করছেন গৌতম ভদ্র। কি এর কারণ? এই প্রশ্ন নিয়াই দেখলাম, বইটা মূলতঃ গৌতম ভদ্রের দেয়া একটা ভাষণেরই পরিবর্ধিত রূপ। ভাষণটা তিনি প্রথম পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ-অধ্যয়ন কেন্দ্রের আমন্ত্রণে ২৯শে সেপ্টেম্বর, ২০০৩ সালে। এরপর আরো দুই-একটা জায়গায় তিনি এইটা পড়ছেন এবং ছাপাও হৈছে কয়েকটা পত্রিকায়। আর বইটাতে সংযোজন হিসাবে আছে মুনশী আবদুল করিমের লিখা একটা প্রবন্ধ।
২. জাতীয়তাবাদের আইকন
বইয়ের প্রথম বাক্যটাই একটা প্রশ্নরূপে বিষাদবয়ান। “আজ থেকে কত শত আলোকবর্ষ দূরে বাস করেন মুনশী আবদুল করিম সাহিত্যবিশারদ?” এই বিষাদে আমিও ভাবতে শুরু করি, আসলেই তো তিনি কত যুগ আগে বসবাস করতেন, এই বঙ্গদেশে! তার নাম পড়ছিলাম, স্কুলের কোন পাঠ্যপুস্তকে হয়তো। তিনি আজ কই?
কিন্তু কয়েক লাইন পরেই আবার খটকা লাগে, গৌতম ভদ্রের বিচারে। তিনি বলেন, “বাংলাদেশে আবদুল করিম সাহিত্যবিশারদ জাতীয় ‘আইকন’ বলেই স্বীকৃত, তার জীবনপন্ঞির নানা ঘটনা সুপরিজ্ঞাত, এমনকি জন্মের সাল নিয়েও বির্তকটির নিষ্পত্তি হয়ে গেছে বলে শুনতে পাই।” আবদুল করিম সাহিত্যবিশারদ বাংলাদেশের জাতীয় আইকন? কবে? কিভাবে? পাঠ্যপুস্তকের কোণা কানচিতে তাকে স্থান দেয়া গেছে বলেই কি তিনি ‘আইকন’ হয়া যাইতে পারছেন! কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাংলাবিভাগে তারে নিয়া কোন কোর্স চালু আছে বৈলাই কি তিনি, জাতীয় আইকন হিসাবে বলবৎ আছেন?
বর্তমান বাংলাভাষার সাহিত্যসংস্কৃতিচর্চায় তার নাম বছরে কয়বার উচ্চারিত হয়? কিভাবে তার অবদান প্রভাব রাখে, আমাদের জাতীয় জীবনে? কোন বিচারে আবদুল করিম সাহিত্যবিশারদকে বাংলাদেশের আইকন বলেন গৌতম ভদ্র, তার ভিত্তিটা অস্পষ্ট লাগে। একাডেমির বাইরে বাংলাদেশের সমসাময়িক জাতীয় জীবনে বা সাহিত্যে, তিনি কে? কি তার সিগনিফিকেন্স?
৩. পাটাতনের বয়ান
তিনি পুঁথি-সংগ্রাহক। গৌতম ভদ্র বয়ান করেন যে, বাঙালির সংস্কৃতিমনস্কতার এক বিশেষ পর্যায়ে ও সময়ে বাংলা পুথির সংগ্রহরীতির অভ্যাসটি গড়ে ওঠে এবং পুথিমনস্কতার ধরনধারণ এক বিশেষ সাংস্কৃতিক অভ্যাসের ফল। এই পুঁথি সংগ্রহটাকে গৌতম ভদ্র তুলনা করছেন বর্তমান সাইবার স্পেসের সাথে বই এর টিকে থাকার লড়াইয়ের সাথে। (এই উপমা নিয়াও কথা বলার অবকাশ আছে, কেননা প্রযুক্তিরও একটা রাজনীতি আছে!)
উনিশ শতকের গোড়ার দিককার কথা। সেই সময়ে ভারতজুড়েই বিভিন্ন ভাষায় পুঁথিসংগ্রহের প্রক্রিয়া চালু ছিল, যা প্রাচ্যবিদ্যারই একটা অংশ বলে তিনি উল্লেখ করছেন। এই প্রক্রিয়ায় আবদুল করিম এর দুইটা দিক এর কথা তিনি প্রথমেই বলে নিচ্ছেন; আবদুল করিম এর লেখালেখির মধ্যে পাশ্চাত্যবিরোধিতার কোন উপাদান পাওয়া যায় না এবং তার কাজ প্রাচ্যবিদ্যার না, বরং সেইটা কেবলই বাংলা পুঁথিচর্চা। আরো ব্যাপার হচ্ছে, তার চর্চাটা কোন প্রাতিষ্ঠানিক কোন জায়গা থেকে না। যখন প্রাচ্যবিদ্যার নানাবিভাগগুলি স্পষ্ট হয়া উঠছে, তখন ‘শখের চর্চা ক্ষেত্র থেকে আবদুল করিমের মতো ব্যক্তিত্ব নিজের মতো করে পেশাদারিত্বের মোকাবিলা করছেন।’ সেইটা ঠিক আছে, কিন্তু প্রসঙ্গ যেহেতু আসলো, প্রশ্ন রাখা যাইতে পারে যে, জ্ঞান-চর্চা সবসময়ই একটা অ্যাকাডেমিক বিষয় কিনা? মানে, যখন কেউ জ্ঞানচর্চা করতে চাইছেন, তখন পেশাদারিত্ব, যে অর্থে অ্যাকডেমিক জোব্বা; তা থাকাটা আবশ্যিক কিনা।
গৌতম ভদ্রের বয়ান এই যে, সমগোত্রর দ্বিত্বের বেড়াজালেই তো মুনশী আবদুল করিমের চিন্তা তথা সমাজমানস আবদ্ধ, নিজের কালে ও সমাজে দ্বন্দ্ব বৃত্তির নানা পরিসর খোঁজা ও প্রকাশ নির্ণয় করাই যেন তাঁর সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের রাজনীতি হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ, আমি পাঠ করি যে, বাঙ্গালী মুসলমানের অবস্থান নিয়াই তিনি ভাবিত ছিলেন এবং এই অর্থে তার যে আত্মসত্তার রাজনীতি তা বাঙ্গালী মুসলমানদেরই জাতীয় রাজনীতি। আর এইজন্য কি বাঙ্গালী মুসলমানদের যে জাতিভিত্তিক রাষ্ট্র - বাংলাদেশ, তার আইকন হয়া বিরাজ করার সিদ্ধান্তটা অনুমিত? এই সিদ্ধান্ত ও অনুমান কতটা সত্য?
৩. প্রাচ্যবিদ্যা, পুঁথিসংগ্রহ এবং জাতীয় সাহিত্য
বইটাতে তৎকালীন ভারতবর্ষে প্রাচ্যবিদ্যার একটা ইতিহাস গৌতম ভদ্র তুলে ধরছেন। খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যসমৃদ্ধ তার এই আলোচনা। পুরা আলোচনাটাতে একটা বিষয় স্পষ্ট যে, পুঁথিসংগ্রহের কর্মটা একটা লোকাল নলেজ এর বিষয় এবং এতে জ্ঞানের নির্দিষ্ট নিয়ম-কানুন তৈরি হৈছে, যা আবার পশ্চিমেই আবি®কৃত এবং তা যতোটা সম্ভব মেনে চলা হয় বা চলাটা দরকার।
এই প্রক্রিয়ায় প্রথমেই সাহিত্য হিসাবে পুঁথিসংগ্রহের আলাদা মর্যাদা/অ-মর্যাদা তৈরি হয়। স্থানীয় জ্ঞানের বিষয় হিসাবে তারা চিহ্নিত হৈতে থাকে, বৈশ্বিক জ্ঞানের বিচারে। কেন্দ্র মাইনা নিয়াই তারা হয়া উঠেন প্রান্ত। এখন, এই পুঁথিসংগ্রহ বা স্থানীয় জ্ঞান কি বর্তমানে জাতীয় সাহিত্যের ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত? অর্থাৎ, এইক্ষেত্রে মীমাংসাটা জরুরি যে, জাতীয় সাহিত্য বলতে আমরা শুধুমাত্র লোকসাহিত্যকেই বুঝবো কিনা।
হয়তো এই জায়গা থেকেই গৌতম ভদ্র বলেন, তাঁর পুথি সংগ্রহ ও পুথিসাহিত্য পরিচয়ে বাঙালি মুসলমানের ‘হীনমন্মন্যতা’ ঘুচেছে - এইটিই তাঁর ঐতিহাসিক দাবি। পূর্ব পাকিস্তানের আদি পর্বে অশীতিপর বৃদ্ধের তোলা এই দাবিকে আজকের বাংলাদেশে আহমদ শরীফের মতো উত্তরসূরিরা অক্ষরে অক্ষরে মেনে নিয়েছেন।
কিন্তু এই হীনমন্মন্যতার উৎসটা কি? সমাজে নিন্মবর্গ হিসাবে তার অবস্থান? তাইলে বর্তমানে কি তা আর নাই?
৪. লোকভাষা: জ্ঞান ও রস
পুথি-সংগ্রহ এই অর্থে ধরা যায়, নিন্মবর্গের সাহিত্য অনুসন্ধান। আর ভাষার প্রশ্নে গৌতম ভদ্র মান্য করেন যে, ‘ভারত সংস্কৃতির উৎসটি আছে ভুতভাষা তথা লোকভাষায়, দেবভাষায় নয়।’ আর এই লোকরূপই হচ্ছে জাতীয় চরিত্রের সারাৎসার।
আবার মুনশী আবদুল করিম এর অভীষ্ট কিন্তু জ্ঞান নয়, বরং তার আগ্রহের জায়গাটা মূলতঃ রস। এইখানে তার বিশেষত্ব তার যোগ্যতা না, বরং তার চরিত্র। যে চরিত্র বাঙ্গালী মুসলামনের এবং যার কর্ম নিবিষ্ট তার উদ্বোধনে।
৫. বাঙ্গালী মুসলমান: দ্বন্দ্ব ও বিষাদ
হিন্দু ও মুসলমান এবং মুসলমানীত্ব ও বাঙ্গালীত্ব এই দুই দ্বন্দ্বের ভিতরই বাঙ্গালী মুসলমান এর অস্তিত্ব। মুনশী আবদুল করিম মুসলমানদের বাঙ্গালীত্বে প্রবেশ করার এবং সাহিত্য-সংস্কৃতি চর্চায় হিন্দুদের সাথে দাঁড়ানোর প্রমাণ যোগাড় কৈরা দিছেন বলে তার গুরুত্ব আবি®কৃত হৈছে। এইরম একটা ধারণা আমার হৈছে, বইটা পড়ার পর। অর্থাৎ, বাঙালি মুসলমানরা নিন্মবর্গ হিসাবে তাদের অধিকার এবং সাহিত্য প্রতিষ্ঠা করতে পারছে। এইরম একটা ভুল ধারণা আমার হয়।
তাই এইরকম বিবেচনার বিষয়টাকেই আমি প্রশ্ন করতে আগ্রহী। নিন্মবর্গের সাহিত্য-আবিষ্কার যদি মুনশী আবদুল করিম এর বিশেষত্ব হয়া থাকে, তাইলে সে নিন্মবর্গ আজো নিন্মবর্গই আছে, জাতীয় সাহিত্যে তার অধিষ্ঠান হৈছে বললে সম্ভবত ভুলই বলা হবে, সেই অর্থে আইকন হিসাবে তার কর্ম এখনো কোন মেইনস্ট্রিম না, বাংলাদেশে।
ভাষা কিংবা সাহিত্য যে কোন বিচারেই এই পুরা আলোচনাটাই বর্তমান সময়ের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। তাই পাঠক, আপনাদেরকেও বইটা পড়ার এবং এই বিষয়ে চিন্তা করার অনুরোধ জানাই।

Subscribe to:
Posts (Atom)