Friday, May 16, 2008

‘চন্দ্রাবতী’র রিভিউ

‘চন্দ্রাবতী’র রিভিউ


‘চন্দ্রাবতী’র ১ম সংখ্যা প্রকাশিত হৈছে ২০০৬ সালের ফেব্র“য়ারী মাসে। এইটা প্রকাশিত হওয়ার পাঁচ মাস পরেও এর কোন রিভিউ কেউ করেন নাই, এইটা আমার জন্য একটা সংবাদ। আমি প্রথমবারের মতো ‘রিভিউ’ বিষয়ে সচেতন হৈয়া উঠি। ‘চন্দ্রাবতী’র সাবটাইটেল হৈতাছে, নারী বিষয়ে ছোটকাগজ; অর্থাৎ বিষয় হিসাবে খুবই গুরুত্বপূর্ণ এবং আকারেও প্রায় বিশাল (৩৩৬ পৃষ্টা); তারপরও কেউ এইটা দেখেন নাই, দেখলেও পড়েন নাই বা পড়লেও এইটা নিয়া বলার মতো কিছু আছে বৈলা মনে করেন নাই? আজব!

আসলে এই প্রμিয়ার সাথে কয়েকটা প্রশ্ন জড়িত - এইরকম একটা ছোট কাগজের রিভিউ কেন জরুরী? কে এর রিভিউ করবেন বা করার যোগ্যতা রাখেন? কোথায় করবেন? এইগুলি খুবই প্রাথমিক প্রশ্ন; এর উত্তর নির্দিষ্ট না কৈরা এই বিষয়ে কোন আলোচনা অগ্রসর হৈতে পারে না (যদিও এই বিষয়গুলি বিশে−ষণ করার জায়গা এইটা না, তারপরও এই বিষয়ে একটা লেভেলে সিদ্ধান্তে আসাটা জরুরী, তা নাইলে কেন এই লেখা?)। প্রথমত, ‘চন্দ্রাবতী’র রিভিউ আমার কাছে জরুরী মনে হৈছে কারণ এর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ‘নারী’ বিষয়ে আমাদের দেশের বুদ্ধিচর্চাকারীদের অবস্থানটা কী এবং বৈশ্বিক প্রেক্ষাপটে এই ইস্যু নিয়া সাম্প্রতিক আলোচনার একটা প্রচেষ্টা এইখানে আছে, যা এই বিষয়ে যারা আগ্রহী তাদের চিন্তা ও কর্মকে একটা রূপ দিতে পারে; এই সম্ভাবনাটাকে আরো আগাইয়া নেয়ার জন্যই রিভিউ জরুরী, যাতে আগ্রহীরা এই বিষয়ে উৎসাহী হৈয়া এইটা পড়ার জন্য একটা উপলক্ষ্য খুঁইজা পান; আর যারা পড়ছেন, তারা নিজস্ব মতামতগুলিকে নিয়া একটা আলোচনা শুরু করার মাধ্যমে বিষয়গুলিকে আগাইয়া নিতে পারেন, সর্বোপরি যারা এত পরিশ্রম কৈরা ঘর-সংসার, রুটি-রুজির কাজ-কাম ফালাইয়া কাজটা করছেন, তারা যেন সমালোচনাগুলিকে গ্রাহ্য কৈরা ২য় সংখ্যা আরো ভালোভাবে করার জন্য মনে জোর পান। দ্বিতীয়ত, আমার ধারণা, রিভিউ যে কেউ-ই করতে পারেন, তার পাঠ অভিজ্ঞতার কথা জানাইতে পারেন, বাংলা পড়তে পারলে এবং বিষয়গুলি মোটামুটি কমুনিকেট করতে পারলেই হৈছে। তবে আমার ধারণা, রিভিউ করা মানেই শুধুমাত্র কোন রায় দেয়া না, বরং এই বিষয়ের প্রশ্নগুলিকে আরো সামনে নিয়া আসা। আর ছাপানোর প্রশ্নটা অবশ্য আমার কাছে একটু জটিল, কেননা বাংলাদেশে প্রায় সমস্ত সাহিত্য-দর্শন বিষয়ে বুদ্ধিচর্চার ক্ষেত্রটা হৈতাছে দৈনিক পত্রিকার সাহিত্য-সাময়িকীর পাতাগুলি, এই প্রবণতা সম্ভবত আমাদের বুদ্ধিবৃত্তির-ই যোগ্য, এই বিষয়টারে আরো আগে না বাড়াইয়া বলা যায়, ‘চন্দ্রাবতী’র রিভিউটা এমন জায়গাতে ছাপানো প্রয়োজন, যেইখানে ‘নারী’ বিষয়ে আগ্রহী পাঠকেরা সার্চ কৈরা থাকেন।


আমি কোন ডিটেইল আলোচনায় না গিয়া, বরং এই সংকলনের উদ্দেশ্য এবং তা পূরণে কতোটা সফল হৈছে তার একটা পর্যালোচনা দাঁড় করাইবার চেষ্টা করবো। ‘চন্দ্রাবতী’র সম্পাদকীয়তে এর উদ্দেশ্য হিসাবে বলা হৈছে “নারীর অস্তি¡ত আর লড়াইয়ের নানান তত্ত্ব, অভিজ্ঞতা ও অভিব্যক্তির একটা সংকলন” হওয়ার কথা। অর্থাৎ ডাইবারসিফিকেশন এর মূল উদ্দেশ্য। এইখানে বিষয় বৈচিত্র আছে, সাতটা বিষয় সম্পাদক চুজ করছেন এবং এর মধ্যে অনেকগুলি বিষয়গুলিরে নিয়া আসার চেষ্টা করছেন। প্রত্যেকটা বিষয় এবং এর আন্ডারে যে লেখাগুলি আছে, তার একটা ভূমিকা তিনি সম্পাদকীয়তে দিছেন। কিন্তু মনে হৈছে যে, এইখানে সন্নিবেশ আছে কিন্তু সর্ম্পক নাই। অর্থাৎ, কেন আর কিভাবে এরা পরস্পর রিলেটেড, এর কোন ব্যাখ্যা নাই। যার ফলে এই ভূমিকাটা একটা ক্ল্যারিক্যাল ব্যাপার মনে হৈছে একটা এডিটোরিয়াল কাজের চাইতে। এইখানে লেখাগুলি কে, কী বা কোথায় লিখছেন এর বিবরণ আছে, কিন্তু কখনোই বলে নাই এর পারস্পরিক প্রাসঙ্গিকতাগুলি। অর্থাৎ, এই সংকলনের সমস্ত লেখাগুলি একসাথে, আমার কাছে কোনকিছুই বলে না। এরা খন্ড, খন্ড এবং বিচ্ছিন্ন। একই জায়গায় সন্নিবেশিত, কিন্তু একটা সুতায় বাঁধা না। এইখানে চিন্তার রকমগুলিও খেয়াল করার মতো। কোনটা একদম একাডেমিক (যেমন আবুল হাসান চৌধুরী, মোর্বারা সিদ্দিকা), হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয় পত্রিকায় ছাপা হৈতে পারতো; আবার কোনটা ব্যক্তিগত রচনা (নাছরিন অপি), হয়তো নারীমন্ঞে ছাপা হৈতে পারতো; একইসাথে এইরকম বৈচিত্রগুলির অবস্থান চিন্তার একই ক্ষেত্রে না। অর্থাৎ, এরা একটা জায়গায় কিভাবে আসছে, তার ব্যাখ্যাটা প্রয়োজন, বাংলাদেশে নারী চিন্তাটার বর্তমান অবস্থাটা কী এইরকম? এইটাই কী বাংলাদেশের নারীচিন্তাবিদদের বুদ্ধিবৃত্তিক অবস্থানের স্মারক? (যদিও আমার আমার জানাশোনা কম, তারপরও) আমার কিন্তু তা মনে হয় নাই, মনে হৈছে যে, এরা এক জায়গায় আছে, তাদের বুদ্ধিবৃত্তিক অবস্থানটা একইরকম বলে না, বরং এদের বিষয়টা একই বলে; তো শুধুমাত্র বিষয়টা, নারী - এইটাই যদি ধারণা হয়, তাইলে তো দুনিয়ার অনেককিছুই এইখানে আসতে পারে, কিন্তু ব্যাপারটা তো তা না।

যদ্দুর বুঝতে পারছি ‘চন্দ্রাবতী’ র লক্ষ্য নারী বিষয়ে চিন্তার আপডেটেড একটা জায়গা হিসাবে দাঁড়ানো এবং আরেকটা বিষয়টা হৈতাছে, তত্ত্বের পাশাপাশি প্রয়োগের প্রসঙ্গগুলিকেও একই জায়গায় নিয়া আসা। এই দুইটা বিষয়-ই খেয়াল করার মতো। প্রথমত, এই ধরনের সংকলনের উদ্দেশ্য যদি হয় চিন্তার একটা ধারাকে চিহ্নিত করা এবং তাকে আপডেটেড রাখা, তাইলে সম্ভবত তা ঠিক জায়গাটাতে পৌঁছতে পারে নাই। উদাহারণ হিসাবে আমি আনু মুহাম্মদ এর লেখাটারে নিবো। যার শিরোনাম, “নারীর জগত এবং কুয়াশাচ্ছন্ন দিগন্ত”। এই লেখাটা তিনি শেষ করছেন এই বৈলা যে, “পুঁজি আর ধর্মের সম্মিলিত আμমণ মোকবিলা না করে, সাম্রাজ্রবাদ আর ক্ষমতায় দেশিয় খুঁটিগুলোর উন্মোচন না করে, এখানে-সেখানে নিপীড়ন ও বৈষম্যবিরোধী নানা লড়াইয়ের সঙ্গে যুক্ততা তৈরি না করে নারীর বাঁচার রাস্তা তৈরী হতে পারে না। এই রাস্তা নির্মাণে পুরানো ধারাবাহিকতায় নতুন তত্ত্ব চাই, নতুন সামষ্টিক উদ্যোগ চাই।” তার চিন্তাটা ভালো, কিন্তু ফাঁপা; কারণ, নতুন কোন তত্ত্ব তিনি প্রণয়ন করতে পারেন নাই, তিনি চাইতেছেন, আবার তাও শর্তসাপেেেক্ষ; সেইখানে পুরানোর একটা ধারাবাহিকতা থাকা লাগবো। কিন্তু এই শর্তটাই আমার কাছে অনুধাবনযোগ্য না, আমি যদ্দুর পর্যন্ত বুঝি, কোন তত্ত্বের তো রি-রাইট করা সম্ভব না, বরং নতুন তত্ত্ব আবি®কৃত হৈতে পারে। আবার চিন্তা তো বিচ্ছ্ন্নি কোন ব্যাপার না, বরং এর প্রμিয়া হৈতাছে μমাগত রিলেট করতে পারার এবং বিশে−ষণ করার, সেইক্ষেত্রে, একটা নতুন μম পুরানোর মতো কৈরা তা করবে, সেইটা কী কৈরা সম্ভব? এইখানে পুরানো ধারাবাহিকতা জিনিসটা কী? এর সূত্রটা সম্ভবত আরেকটা জায়গায়, যেইখানে তিনি তালাল আসাদ, গৌতম ভদ্র, আশীষ নন্দী এবং ফরহাদ মজহারদের সমালোচনা করছেন (আমি তাদের লেখা নিয়া কোন কথা বলতে যাইতেছি না, বরং তিনি যেইভাবে তা করছেন, সেইটার দিকে তাকাইতেছি) বাইনারী পদ্ধতি মাইনা, অর্থাৎ, পশ্চিমা গণতন্ত্র/সৌদিী রাজতন্ত্র, পুঁজিবাদ/ইসলাম; তাতে একটা বিষয় আসছে যে, তিনি এতে বিভ্রান্ত হৈছেন। আমার মনে হৈছে যে, এই জায়গাতেই ব্যাপারটা ঘটছে। চিন্তার এই বাইনারী পদ্ধতি কেবলমাত্র আরেকটা অপশনকেই সামনে নিয়া আসে, যা μমে আরেকটা পীড়া হিসাবে আর্বিভূত হয়। সম্পূর্ণতার নামে শূন্যতায় হাসফাঁস করে। সামগ্রিকতার নামে ‘প্রান্তিক’ তৈরী করে। তিনি যদি মনে করেন যে, বর্তমানের পুঁজিবাদী চিন্তা-ব্যবস্থা ‘নারী মুক্তির প্রশ্নটা’কে যে ‘প্রান্তিক’ এবং ‘কুয়াশাচ্ছ্ন্ন’ কৈরা রাখছে, তাইলে তাতে একজন বুদ্ধিচর্চাকারীর ভূমিকা হৈতে পারে যে কিভাবে সেইটা এখনো প্রান্তিক হৈয়া আছে, তার বিশে−ষণ দাঁড় করানো এবং তার এই বিশে−ষনটাকে পুঁজির সংগ্রামে বিপরীতে একটা তত্ত্ব হিসাবে মুখ্য অবস্থানে নিয়া আসা। এই ফাঁপা শর্তযুক্ত আশাবাদ, সাময়িক আবেগ উৎপাদন ছাড়া আর কোন কাজে ব্যবহার করা সম্ভব? সুতরাং তত্ত্বের যে ভূমিকা, ‘চন্দ্রাবতী’তে সংকলিত লেখাগুলি, সেই জায়গাটাতে যাইতে পারে নাই, বা হয়তো তা আমার মনোযোগকে তৃপ্ত করতে পারে নাই। আমি আশা করি না যে, ‘চন্দ্রাবতী’ সিরিয়াস কোন তত্ত্ব চিন্তার জায়গা হবে। কিন্তু তত্ত্ব নিয়া যেহেতু এইটা আগ্রহী, এইটা আশা করা যায় যে, শে তার স্পেসটাকে আরো বিবেচনাপূর্ণভাবে ব্যবহার করবে। অভিজ্ঞতা আর অভিব্যক্তির সাথে তত্ত্ব চিন্তার একটা সমন্বয় থাকলে যে আরো জরুরী কিছু বিষয় তৈরী হৈতে পারে, সেই বিষয়ে আরো সচেতন হৈয়া উঠবে।

আমার ধারণা, এইরকম সংকলনগুলির মাধ্যমে একটা বিশাল প্রভাব ফেলা সম্ভব, আমাদের চিন্তাÑভাবনার জগতে; যদি এইটা তার বিষয়গুলিকে সমন্বিত করতে পারে। প্রচেষ্টা হিসাবে এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের সংকলন-প্রচেষ্টা আমাদের বিভিনড়ব চিন্তা-ভাবনাকে একটা রূপ দিতে উৎসাহী করবে এবং আমি উপলদ্ধি করি যে, তারা খুব আন্তরিকভাবেই চেষ্টাটা করতেছেন, একটা জায়গা দাঁড় করানোর জন্য, যেইখানে ‘নারী’র ইস্যুগুলি নিয়া কথা বলা যাবে এবং এই কথাগুলি ‘নারী’র অবস্থান পরিবর্তনে একটা ইতিবাচক প্রভাব রাখবে। এইটা সত্যিই জরুরী। ‘চন্দ্রাবতী’র এই চেষ্টা সমৃদ্ধি লাভ করুক। জয় মা কালী!!!

ইমরুল হাসান

চট্টগ্রাম, ১৫/০৭/০৬.

1 comment:

Anonymous said...

চমৎকার সব রিভিউ।
চমৎকার ব্লগ।

কনট্রিনিউ করেন না কেন?